সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দারুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।
ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়েছিল যুদ্ধবিরতি আরও বাড়ানো হবে কী-না?
উত্তরে ট্রাম্প বলেন, ‘আমরা খুব কঠোর অবস্থানে আছি। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না, যদি চুক্তি না হয়।’
তিনি বলেন, ‘আমি মনে করি বোমা হামলা হবে, কারণ সেটাই হবে ভালো দৃষ্টিভঙ্গি।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘চুক্তি করার জন্য হাতে বেশি সময় নেই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তবে তারা খুব ভালো থাকবে।’
এছাড়া ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করেই আবারও ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
তবে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ইরানি আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জোর দিয়ে বলেন, ‘আমরা হুমকির কাছে মাথা নত করবো না।’





