
খাইবার পাখতুনখোয়ায় ইমরান সমর্থকদের ওপর পুলিশের গুলি; নিহত ১, আহত ডজনখানেক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর পুলিশের রক্তক্ষয়ী অভিযানে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১১ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি
আইনশৃঙ্খলার পরিস্থিতির কারণ দেখিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ১১ নভেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। এদিকে সন্ত্রাসবাদ মোকাবেলায় খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারের দৃষ্টিভঙ্গি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বললেন দেশটির আইনমন্ত্রী। বুধবার পার্লামেন্টর জরুরি অধিবেশনে এ কথা বলেন তিনি।

পাকিস্তানে রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত, নিহত ৫
পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী রেহমান বাবা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। মঙ্গলবার ভোরে মুলতানের শের শাহ সেতুর কাছে ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়।

খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন; হেফাজতে মুখ্যমন্ত্রীসহ ৮ নেতা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক সরকারব্যবস্থা স্থগিত করে জারি হলো গভর্নরের শাসন। মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ আট পিটিআই নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পথে পথে কন্টেইনার ফেলে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রাদেশিক রাজধানী পেশোয়ারে।

পাকিস্তান সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের মূল পর্বে খেলবে বাংলাদেশ
হকি চ্যাম্পিয়ন্স ট্রফি
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় সুযোগ বাংলাদেশের সামনে। পাকিস্তান সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

পার্লামেন্টের অনুমোদন ছাড়াই সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, বাড়ছে ফিল্ড মার্শাল মুনিরের প্রভাব
ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবে দ্রুত অতিরিক্ত সেনা মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান। তবে ২০১৫ সালের মতো এবার দেশটির পার্লামেন্টে কোনো ভোটাভুটি বা আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেনাবাহিনীর একচ্ছত্র প্রভাবের চিত্র তুলে ধরছে।

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান, কারণ কী
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে দ্রুত সেনা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা পাঠাতে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ; কঠোর দমনের হুঁশিয়ারি সরকারের
পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর খাইবার পাখতুনখোয়া থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে পিটিআই। কয়েক দফার আলোচনার পরও ইমরান খানের কারামুক্তির বিষয়ে ঐকমত্যের পৌঁছাতে পারেনি কেউ। এদিকে, লং মার্চ ঠেকাতে কঠোর দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছে শেহবাজ শরীফের সরকার। আগামী ৮ অক্টোবর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। জনস্বার্থ পরিপন্থী কোন নীতি পিটিআই মেনে নেবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইয়েমেন সরকারকে ৪ উড়োজাহাজ অস্ত্র পাঠালো পাকিস্তান
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের অগ্রযাত্রা প্রতিহত করতে দেশটির সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের জন্য চার উড়োজাহাজভর্তি সমরাস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনের বন্দরনগরী এডেনে এসব সামরিক সরঞ্জাম পাঠানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে মিড ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংলাপে পাকিস্তানের সরকার-বিরোধীদল: আলোচনার পরও হয়নি সমঝোতা
পাকিস্তানে ইমরান-সমর্থকদের বিক্ষোভ সামনে রেখে, মধ্যরাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার ও বিরোধী দলীয় জোট। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় দ্বিতীয় দফার বৈঠক।

এশিয়ান গেমসের ফাইনাল: রৌপ্যতেই সন্তুষ্ট পাকিস্তান, স্বর্ণ এবার ভারতের
এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। আর রৌপ্যপদকে সন্তুষ্ট থাকছে পাকিস্তান।

ইসলামাবাদ ঘেরাও ঠেকাতে লকডাউন, ভোগান্তিতে পাকিস্তানের জনতা
ঘনিয়ে আসছে ইসলামাবাদ ঘেরাও কর্মসূচি। আগামীকালের (রোববার, ৩ অক্টোবর) বিক্ষোভ সামনে রেখে, পাকিস্তানে সরকার ও বিরোধীদলের আলোচনা শেষ হলো কোনো সিদ্ধান্ত ছাড়াই। দ্বিতীয় দফায় শনিবার ফের আলোচনায় বসবে দু’পক্ষ। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে মাসব্যাপী লকডাউন আরোপ করে বিপাকে সরকার; ভোগান্তিতে জনতা।