যুক্তরাষ্ট্র
ইরান সংকট: পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

ইরান সংকট: পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পিকঅ্যাক্স মাউন্টেন নামের ভূগর্ভস্থ স্থাপনায় যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওয়াশিংটন কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলি, তিন শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলি, তিন শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরিগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশু ও এক শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। গোলাগুলিতে আরও দু’জন আহত হয়েছেন।

ইয়েমেনে সৌদি জোট-হুথিদের সংঘর্ষ; মানবিক সংকটে আট লাখ বাসিন্দা

ইয়েমেনে সৌদি জোট-হুথিদের সংঘর্ষ; মানবিক সংকটে আট লাখ বাসিন্দা

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম তাইজ শহরের একাধিক ফ্রন্টে সৌদি জোট ও হুথিদের মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষে হতাহত হয়েছে দুইশ’র বেশি হুথি যোদ্ধা। শহরটির আট লাখের বেশি বাসিন্দা চরম সংকটে মধ্যে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সৌদির বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। এদিকে চলমান সংঘাতের মধ্যেই রিয়াদে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ। আর দেশটিতে ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন দূতাবাস। এছাড়া দু’পক্ষের সংঘর্ষে সৌদিতে আটকা পড়েছেন বহু ওমরাযাত্রী।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমরের বাড়িতে অভিযান, আইনি তদন্ত জোরদার

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমরের বাড়িতে অভিযান, আইনি তদন্ত জোরদার

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে তার অভিবাসন সংক্রান্ত নথিপত্রে অনিয়মের অভিযোগে শুরু হওয়া তদন্তে গ্র্যান্ড জুরি তার বেশ কয়েকজন আত্মীয়সহ এক ডজনের বেশি মানুষকে তলব করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বামীকে ‘আমার প্রেসিডেন্ট’ বলে ফেললেন প্রেস সেক্রেটারি; ভুল শুধরে পাশে দাঁড়ালেন ট্রাম্প

স্বামীকে ‘আমার প্রেসিডেন্ট’ বলে ফেললেন প্রেস সেক্রেটারি; ভুল শুধরে পাশে দাঁড়ালেন ট্রাম্প

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে স্বামীকে ‘প্রেসিডেন্ট’ বলে ফেলে কিছুটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়েন কেটি জাকারিয়া। তবে প্রথম ব্রিফিংয়ে এমন ভুলের পরও তার প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়াহু নিউজে প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ১৪ অক্টোবর) ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইরানি নেতাদের হত্যার কারণে কূটনৈতিক আলোচনা জটিল হওয়ার দাবি ট্রাম্পের

ইরানি নেতাদের হত্যার কারণে কূটনৈতিক আলোচনা জটিল হওয়ার দাবি ট্রাম্পের

ইরানের শীর্ষ নেতাদের ওপর আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্র ‘বেশি বাড়াবাড়ি’ করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, শীর্ষ কর্মকর্তাদের হত্যার কারণে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ওয়াশিংটন বড় ধরনের জটিলতার মুখে পড়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়াকে বড় মূল্য দিতে হবে: ট্রাম্প

ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়াকে বড় মূল্য দিতে হবে: ট্রাম্প

উপসাগরীয় সামুদ্রিক পথ সুরক্ষিত করার আরও জোরালো প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে ও মধ্যবর্তী নির্বাচন ইরান নীতিকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে সাহায্য করলে অনেক কিছু হারাবে চীন-রাশিয়া। অন্যদিকে হামলা ও দেশটির পারমাণবিক শক্তি সংস্থার ক্ষতিসাধনের অভিযোগে ৯৭ মার্কিন ও ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দিয়েছে ইরান। পাশাপাশি নিজদের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের জবাব চূড়ান্ত করছে ইরান।

সৌদির বিমানবন্দরে হুথি হামলার দাবি; ফ্লাইট বাতিল কাতার-আমিরাতের

সৌদির বিমানবন্দরে হুথি হামলার দাবি; ফ্লাইট বাতিল কাতার-আমিরাতের

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। হামলা হয়েছে সৌদির দক্ষিণের অবস্থিত খান মুশাইদ বিমানঘাঁটিতেও। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে সৌদি বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির ধারাবাহিক হামলার জেরে রিয়াদ ও দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বাতিল করেছে কাতার ও আমিরাত। অন্যদিকে গেল একদিনে তাইজ প্রদেশে হুথিদের হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে ‘হেনস্তা’

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে ‘হেনস্তা’

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হয়।

জ্বালানি যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের; খারকিভে রুশ হামলায় নিহত ৩

জ্বালানি যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের; খারকিভে রুশ হামলায় নিহত ৩

পাল্টাপাল্টি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিয়েভ এটিকে স্বাগত জানালেও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। আর জেলেনস্কির দাবি, ট্রাম্পের ঘোষণার পরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করছে মস্কো। নতুন করে ইউক্রেনের খারকিভে রুশ হামলায় প্রাণ গেছে তিনজনের। এছাড়া খারকিভের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছেন বাসিন্দারা।

ওয়াশিংটনের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট নয় ইরান!

ওয়াশিংটনের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট নয় ইরান!

তেহরানের দেয়া সাত শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন ইসলামি প্রজাতন্ত্রের নিরাপত্তা প্রধান মোহ-সেন রেজাই। তবে ওয়াশিংটনের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট নয় ইরান। যদিও তেহরানের দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউজ। এদিকে, শর্ত নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই এক দিনে হরমুজ ও ওমান উপকূলে ৪টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।