
আবারও ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে উত্তেজনা; চীনে যাচ্ছেন আরাঘচি
যুদ্ধ শুরুর পর দ্বিতীয় চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান যুদ্ধ শেষ করতে তৃতীয়বারের মতো ভোট দিয়েছে মার্কিন হাউস। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও অভিশংসন প্রস্তাব এসেছে। এর মধ্যে হরমুজ প্রণালি ও কেশম দ্বীপে একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির। এছাড়া জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও বেশ কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কমান্ডারের গোপন বৈঠকের খবর দিয়েছে অ্যাক্সিওস।

হরমুজ দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, বাস্তব চিত্র উল্টো
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তব চিত্র বলছে উল্টো। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই প্রণালিতে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জাহাজ চলাচল। এর মধ্যেই হরমুজ ও সৌদি আরবে হামলার ঘটনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। বাড়ছে সরবরাহ নিয়ে উদ্বেগও।

দুই মাসের মধ্যে ইরানের পতন; যুদ্ধ শেষের দাবি ট্রাম্পের
মাস দুয়েকের মধ্যে ইরানের পতনের মধ্য দিয়ে থামবে যুদ্ধ; যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের। যদিও মতপার্থক্যের জেরে হরমুজ ইস্যুতে স্থগিত হলো ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর বৈঠক। ফের হোঁচট খেলো মধ্যপ্রাচ্যের কূটনীতি। বহুমুখী সংঘাত, তেলবাণিজ্যে জরুরি সমুদ্রপথে অচলাবস্থা আর সৌদি পাইপলাইনের বন্ধ দশায় শঙ্কা, বিদ্যমান মজুদে জ্বালানি রপ্তানি চলবে বড়জোর এক সপ্তাহ। অন্যদিকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকারি বাহিনী।

হুথিদের ঠেকাতে ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চাইলো সৌদি
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে, এবার যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চাইলো সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের খবর, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই এ অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বাব আল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণের দাবি হুথি বিদ্রোহীদের
সরকারি বাহিনী হটিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল মান্দেব প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এছাড়া মোখা, জুকারসহ ইয়েমেনের ছয়টি শহর নিয়ন্ত্রণে নেয়ারও দাবি জানায় তারা।

হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতি; শিল্প বিপর্যয়ের আশঙ্কা কাতারের
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থার কারণে অনেকটাই স্থবির হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। কেপলারের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে প্রতিদিন গড়ে ১০টি পণ্যবাহী জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করেছে। আর এ পরিস্থিতি চলতে থাকলে শিল্প বিপর্যয়ের সম্মুখীন হবে পুরো বিশ্ব- এমনটাই আশঙ্কা করছে কাতার। এরইমধ্যে, সৌদি আরবের আরামকোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন ৭৩ জন। অন্যদিকে দক্ষিণ লেবাননে টানা তৃতীয়দিনের ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে খুব শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ওভাল অফিস থেকে সাংবাদিকদের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ছয় মাসের যুদ্ধেও মেলেনি জয়; ইরানে হামলা বাড়াচ্ছেন ট্রাম্প
ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত হামলার তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ, মার্কিন প্রেসিডেন্টের নতুন এ যুদ্ধনীতি ব্যর্থ হবে। কারণ, গত ৬ মাসে বারবার কৌশল বদলেও ইরানকে বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সাধারণ মানুষ মনে করেন, ইসলামি প্রজাতন্ত্রের সামরিক প্রতিরোধের সামনে টিকতে না পেরে বেছে বেছে বেসামরিক নাগরিকদের হত্যা করছে যুক্তরাষ্ট্র। যা প্রমাণ করে আগের চেয়ে আরও দুর্বল অবস্থানে ওয়াশিংটন।

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজে হামলার ভাবনা
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজে সীমিত হামলার কথাও বিবেচনা করছেন তিনি। তার দাবি, ইরান এখন একটি ব্যর্থ রাষ্ট্র, দুর্বল হয়ে পড়েছে তাদের সামরিক নেতৃত্ব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানি খার্গ ও আবু মুসা দ্বীপে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তার অভিযোগ তুলেছে তেহরান। যদিও এমন দাবি অস্বীকার করেছে আমিরাত। এর মধ্যেই, হরমুজে তিন অজ্ঞাত বস্তুর আঘাতে একটি ট্যাঙ্কার বিধ্বস্তের খবর মিলেছে।

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার হুমকি ট্রাম্পের; ইরান বলছে— ‘ফাঁকা বুলি’
শিগগিরই হরমুজ প্রণালিকে ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে, প্রতিজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি, যুদ্ধে বাজেভাবে হারছে ইরান। যদিও সবটাই ফাঁকা বুলি বলে ট্রাম্পের হুমকি খারিজ করে দিয়েছে তেহরান। অন্যদিকে ইরান যুদ্ধের জন্য কখনোই ক্ষমা চাইবেন না বলে গ্যাসের বাড়তি দাম মেনে নিতে জনগণের প্রতি আহ্বান ট্রাম্পের।