
বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল শিবিরে বড় ধাক্কা
বিশ্বকাপ শুরুর মাত্র চার দিন আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ওয়েসলি।

একদিকে বিশ্বকাপ প্রস্তুতি, অন্যদিকে উৎসব ঘিরে নতুন বিতর্ক
একদিকে ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞের প্রস্তুতি, অন্যদিকে রাজপথে প্রতিবাদের ঝড়। এই বিক্ষোভ নতুন করে সামনে এনেছে মানবাধিকার, অভিবাসন নীতি ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন যা বিশ্বকাপ উৎসবকে ঘিরে তৈরি করেছে নতুন বিতর্ক।

ফিফা বিশ্বকাপ: গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস
ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আপাতদৃষ্টিতে গ্রুপ জে-কে কিছুটা সহজ মনে হলেও দলগুলোর সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্সই বলে দিচ্ছে, দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ছাড় পাবে না কেউই।

মেসির ইনজুরি নিয়ে সুখবর দিলেন স্কালোনি
লিওনেল মেসির ইনজুরি নিয়ে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, আগের থেকে উন্নতি করেছেন মেসি। দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিচ্ছেন মেসি, খেলছেন সতীর্থদের সঙ্গে ম্যাচও।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে বিশ্বকাপের আগে মেক্সিকোর ‘অন্যরকম’ চেষ্টা
বিশ্বকাপের কাউন্টডাউন চলছে, আর সেই উন্মাদনার রেশ ছড়িয়ে পড়েছে আয়োজক দেশ মেক্সিকোজুড়ে। বিশ্বকাপ শুরুর আগেই এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টায় নামলেন শত শত ফুটবলপ্রেমী।

এবারও বিশ্বকাপ ম্যাচের ফল বলে দিচ্ছে চিড়িয়াখানার প্রাণী!
বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণীর হিড়িক পড়ে যায়। বিশ্লেষক, সাবেক ফুটবলার, এমনকি সমর্থকরাও দেন নিজেদের মতামত। তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে একদল বিশেষ ‘বিশ্লেষক’। যারা মানুষ নয়, বরং চিড়িয়াখানার প্রাণী।

মোবাইল-ল্যাপটপের মতো চার্জ দিতে হবে ২০২৬ বিশ্বকাপের ফুটবল! জানুন নেপথ্যের অদ্ভুত বিজ্ঞান
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠেয় ২০২৬ ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) নানা কারণেই ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণ কিংবা ৩টি দেশের যৌথ আয়োজন সবকিছুকে ছাপিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে মাঠের ফুটবলে! আধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য ছোঁয়ায় এবার মোবাইল ফোন কিংবা ল্যাপটপের মতোই ফুটবলকে মাঠে নামানোর আগে চার্জ দিতে হবে (FIFA World Cup 2026 Smart Ball Tech)।

বিশ্বকাপে ফিফার ‘বোতলের নিষেধাজ্ঞা’ নিয়ে বিতর্ক; নিরাপত্তা নাকি বাড়াবাড়ি?
২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগেই নতুন এ সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিতর্ক কমাতে ফিফা বিশ্বকাপে নতুন প্রযুক্তির সংযুক্তি, বদলে যাচ্ছে চিত্র!
বিশ্বকাপে অফসাইড নিয়ে বিতর্ক, দীর্ঘ অপেক্ষা আর হতাশা সবকিছুরই কি শেষ হতে যাচ্ছে? ২০২৬ ফিফা বিশ্বকাপে আসছে নতুন প্রজন্মের প্রযুক্তি, যা বদলে দিতে পারে ফুটবলের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর চিত্র। দ্রুততর অফসাইড কল, এআই-চালিত থ্রিডি ভার্শন, এমনকি বল মাঠের বাইরে গেছে কি না সেটাও বলে দেবে প্রযুক্তি।

প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে বিশ্বকাপের ফেভারিট ফ্রান্স ও স্পেন
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে বিশ্বকাপের দুই অন্যতম ফেভারিট দল ফ্রান্স ও স্পেন। আইভোরিকোস্টের বিপক্ষে ২-১ গোলে হেরেছে গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। অন্যদিকে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

বিশ্বকাপ ফুটবল: প্রিয় দলের খেলায় কর্মঘণ্টা কমাতে চান কর্মীরা
ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন উন্মাদনায় মেতেছে বিশ্ব, তখনই টুর্নামেন্টের সময় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতি নিয়ে নেতিবাচক খবর জানালো বৈশ্বিক প্ল্যার্টফর্ম ইউকেজি। কর্পোরেট প্রতিষ্ঠানের আট হাজার কর্মীর ওপর গবেষণা চালিয়ে সংস্থাটি বলছে, ফুটবল বিশ্বকাপের সময় উৎপাদনশীলতা কমায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১৭ বিলিয়ন ডলার। আর বিশ্বকাপের সময় প্রিয় দলের খেলা উপভোগ করতে কর্মঘণ্টা কমানোর পক্ষে ২৭ শতাংশ কর্মী।

বিশ্বকাপ হোস্ট কানাডার বর্ণিল আয়োজন; বিশাল আকৃতির ‘ট্রিওন্ডা’ কাড়ছে নজর
বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, উন্মাদনা ততোই বাড়ছে পুরো ফুটবল বিশ্বে। বিশেষ করে আয়োজক তিন দেশের মাঠ আর মাঠের বাইরে সেজেছে নানান রঙে। তবে বিশ্বকাপ নিয়ে সহ-আয়োজক কানাডার মাঠের বাইরের ভিন্নধর্মী আয়োজন নজর কেড়েছে সবার।