চীনে বিশেষ দূত হিসেবে নিয়োগ পেলেন ইরানি স্পিকার গালিবাফ

ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ
ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ | ছবি: সংগৃহীত
0

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চীনে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই নিয়োগের মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে তেহরানের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গালিবাফ দেশটির অন্যতম শীর্ষ আলোচক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এবং যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

বিশ্লেষকদের মতে, গালিবাফকে বিশেষ দূত করে বেইজিংয়ে পাঠানোর এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা এক প্রকার স্থবির হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের এই সংকটময় পরিস্থিতিতে চীনের সরাসরি সমর্থন ও মধ্যস্থতা নিশ্চিত করতেই তেহরান তার অন্যতম প্রভাবশালী এই নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে।

এএম