আজ (সোমবার, ১৮ মে) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান কেনো করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার জন্যও রুল দেয়া হয়েছে। তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দেশের প্রায় নাগরিকের স্বাস্থ্যসেবার জন্য ৮০ শতাংশ খরচ নিজেদের বহন করতে হচ্ছে৷ রাষ্ট্র চিকিৎসা খরচ বহন করার কথা থাকলেও তা বহন করা হচ্ছে না।





