চীন
চীনকে সামলানো আর অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমন—দ্বিমুখী চ্যালেঞ্জে ভারত

চীনকে সামলানো আর অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমন—দ্বিমুখী চ্যালেঞ্জে ভারত

চীনের সঙ্গে সীমান্ত সংঘাত আর সিয়াং নদীর উপর বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়দের প্রতিরোধ- অরুণাচল প্রদেশে দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি ভারত সরকার। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, অরুণাচলের আন্দোলন স্বতন্ত্র, সহনশীল আচরণ না করলে দেশের অভ্যন্তরে ফাটল আরও বাড়বে। তাদের পরামর্শ, জটিল এই পরিস্থিতি থেকে বের হতে নয়াদিল্লিকে আস্থা রাখতে হবে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় আর বেইজিংকে সামলাতে হবে কূটনৈতিক উপায়ে।

চীনের ঐতিহাসিক ‘লং মার্চ’ বিজয়ের ৯০তম বার্ষিকী উদযাপন

চীনের ঐতিহাসিক ‘লং মার্চ’ বিজয়ের ৯০তম বার্ষিকী উদযাপন

কুওমিনতা বাহিনীর ঘেরাও-আক্রমণ থেকে বাঁচতে চীনা রেড আর্মির বীরত্বগাথা অনেকেরই জানা। চীনের গৃহযুদ্ধে জাতীয়তাবাদী বাহিনীর হাত থেকে বাঁচতে অভিনব সব কৌশল নেয় রেড আর্মি। যার মধ্যে রয়েছে ছদ্মবেশ ধরা, ঝটিকা আক্রমণ, নানা রকম গেরিলা যুদ্ধ কৌশল। এবার তাদের সেই ঐতিহাসিক ‘লং মার্চ’ বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ।

এআই প্রযুক্তির রপ্তানিতে জোর চীনের অর্থনীতিতে; প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে বেশি

এআই প্রযুক্তির রপ্তানিতে জোর চীনের অর্থনীতিতে; প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে বেশি

বৈশ্বিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট ইলেকট্রনিকস পণ্যের চাহিদা বাড়ায় পূর্বাভাসের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের অর্থনীতি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের প্রাণহানি, আহত ৪৬

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের প্রাণহানি, আহত ৪৬

চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের প্রাণহানি এবং ৪৬ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে ৩০০টিরও বেশি বাড়িঘর ধসে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।

ফিলিস্তিন সংকট: বসতি বন্ধে ইসরাইলকে চীনের চাপ

ফিলিস্তিন সংকট: বসতি বন্ধে ইসরাইলকে চীনের চাপ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন অবিলম্বে বন্ধ ও তা প্রত্যাহারের জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে চীন। আজারবাইজানের বাকুতে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনা যন্ত্রাংশে তৈরি হচ্ছে হুথিদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

চীনা যন্ত্রাংশে তৈরি হচ্ছে হুথিদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

চীনা কোম্পানি থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে ইরানের তৈরি খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিজস্ব সংস্করণ তৈরি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাজ্যভিত্তিক স্বাধীন অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের তথ্যের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হুথিদের আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যার ফলে পুরো সৌদি আরব ও ইসরাইল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।

লাওসে নতুন ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, প্রকাশ পেলো স্যাটেলাইট চিত্রে

লাওসে নতুন ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, প্রকাশ পেলো স্যাটেলাইট চিত্রে

লাওসে সম্প্রতি প্রতিষ্ঠিত চীন-লাওস যৌথ প্রশিক্ষণ ঘাঁটিতে চীনের হালকা যুদ্ধবিমান ও সামরিক যানের উপস্থিতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে এ দৃশ্য ধরা পড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেইজিংয়ের সামরিক উপস্থিতির নতুন বিস্তার হিসেবে এটিকে দেখছেন বিশ্লেষকেরা।

সামরিক বাহিনী ও কোস্ট গার্ডের মহড়া; যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন?

সামরিক বাহিনী ও কোস্ট গার্ডের মহড়া; যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন?

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে আকাশ ও সামুদ্রিক মহড়ার চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ড। একই সময়, চীনের কোস্ট গার্ডও নৌযান নিয়ে মহড়া চালায়। বিরোধপূর্ণ এ অঞ্চলের এ মহড়াকে উস্কানি আখ্যা দিয়েছে ফিলিপিন্স। বিশেষজ্ঞরা চীনা সামরিক বাহিনী ও কোস্ট গার্ডের এ মহড়াকে যুদ্ধের প্রস্তুতি বলে অভিহিত করেছেন।

চীনের ৭৭তম জাতীয় দিবস: জাঁকজমক আয়োজনের মধ্যে ভ্রমণের নতুন রেকর্ড

চীনের ৭৭তম জাতীয় দিবস: জাঁকজমক আয়োজনের মধ্যে ভ্রমণের নতুন রেকর্ড

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারসহ হংকং ও ম্যাকাওয়ে ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের ৭৭তম জাতীয় দিবস উদ্‌যাপন করেছে চীন। দিনটির মধ্য দিয়ে শুরু হলো চীনা নাগরিকদের বহু প্রতীক্ষিত সপ্তাহব্যাপী জাতীয় ছুটির মৌসুম। সিজিটিএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ান সংকট: চীনা সেনাবাহিনীর সামরিক প্রস্তুতিতে বিলম্ব, আক্রমণের সম্ভাবনা কম দেখছে ওয়াশিংটন

তাইওয়ান সংকট: চীনা সেনাবাহিনীর সামরিক প্রস্তুতিতে বিলম্ব, আক্রমণের সম্ভাবনা কম দেখছে ওয়াশিংটন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৭ সালের মধ্যে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিলেও আগামী বছরের মধ্যে তাইওয়ানে চীনা সামরিক আক্রমণের সম্ভাবনা কম বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে তাইওয়ানের সমালোচনা; ‘শহিদদের অবমাননার’ অভিযোগ বেইজিংয়ের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে তাইওয়ানের সমালোচনা; ‘শহিদদের অবমাননার’ অভিযোগ বেইজিংয়ের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ব্যাখ্যা নিয়ে সমালোচনা করায় তাইওয়ানের বিরুদ্ধে ‘শহিদদের অবমাননার’ অভিযোগ তুলেছে চীন সরকার। বেইজিংয়ের ভাষ্যমতে, যুদ্ধের ঘটনাপ্রবাহ ও বেইজিংয়ের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা মানে ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।