
ইরানের ১৪ দফা প্রস্তাব মানা ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ
চলমান সংঘাত নিরসনে ইরানের দেয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ (মঙ্গলবার, ১২ মে) ভোরে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিভাজন সৃষ্টিতে অর্থনৈতিক ও গণমাধ্যমকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র—দাবি গালিবাফের
যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি এবং দেশটিকে ‘নতি স্বীকার’ করতে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, ওয়াশিংটনের এই কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমান পরিস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; গালিবাফের সতর্কবার্তা
হরমুজ প্রণালির ক্ষেত্রে ‘নতুন সমীকরণ’ সুসংহত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এ অঞ্চলের বর্তমান পরিস্থিতি (স্ট্যাটাস ক্যো) বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য ‘অসহনীয়’ হয়ে উঠবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি নিয়ে গালিবাফের ঘোষণা; যুক্তরাষ্ট্রকে ছাড়াই নতুন ব্যবস্থাপনার চিন্তা
যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বাদ দিয়ে হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থাপনা মডেল চালু করার পরিকল্পনা করছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দিয়েছেন। ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এই পরিকল্পনার কথা জানান।

হরমুজ প্রণালির নাম বদলে ‘স্ট্রেইট অব ট্রাম্প’; সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম বদলে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ (ট্রাম্প প্রণালি) লেখা একটি মানচিত্র শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কোনো ক্যাপশন ছাড়াই তিনি এই বিতর্কিত ছবি ও মানচিত্রটি পোস্ট করেন। এনটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এখন স্নায়ুযুদ্ধে রূপ নিচ্ছে: আল জাজিরা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সংঘাত এখন স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে; যেখানে দুই পক্ষই একে অপরের নতি স্বীকারের অপেক্ষায় রয়েছে। তেহরানের পক্ষ থেকে এই সংকটে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠেছেন পার্লামেন্ট স্পিকার ও সমঝোতা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ।

তেলের দাম ১৪০ ডলারে পৌঁছাতে পারে; ট্রাম্পকে বিদ্রূপ গালিবাফের
হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রণকৌশলকে চরম ব্যর্থ বলে উপহাস করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের এই ভুল নীতির কারণে বিশ্ববাজারে তেলের দাম এরইমধ্যেই ১২০ ডলার ছাড়িয়েছে এবং যা পরবর্তীতে ১৪০ ডলারে পৌঁছাবে। এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফের যুদ্ধ শুরু হলে রণক্ষেত্রে ‘তুরুপের তাস’ দেখাবে ইরান: গালিবাফ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে ইরান রণক্ষেত্রে তাদের ‘তুরুপের তাস’ বা গোপন শক্তি প্রদর্শন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আঞ্চলিক দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় কূটনীতির জন্য উন্মুক্ত তেহরান: গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান এই সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং আত্মরক্ষার সক্ষমতা প্রমাণ করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সেনাদের গতিবিধি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে ইরান: পার্লামেন্ট স্পিকার
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ বলেছেন, ইরান এ অঞ্চলে মার্কিন সকল গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।