হরমুজ প্রণালি দিয়ে চলাচলে নির্দিষ্ট রুট ও ফি চূড়ান্ত করছে ইরান

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
0

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট ও ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রস্তুত করেছে ইরান। এই রুট ব্যবহারের জন্য বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ফি বা মাশুল আদায় করা হবে। ইরানের এক জ্যেষ্ঠ রাজনীতিক এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের এই নতুন পরিকল্পনা শিগগিরই ঘোষণা করা হবে।’ নতুন এই ব্যবস্থাপনার আওতায় কেবল সেই সব বাণিজ্যিক জাহাজ ও দেশ চলাচলের সুযোগ পাবে, যারা তেহরানের সঙ্গে সহযোগিতা করবে।

আজিজি আরও জানান, এই ব্যবস্থার আওতায় ইরান যে বিশেষায়িত সেবা প্রদান করবে, তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ফি সংগ্রহ করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ সরবরাহ করা হয়।

এএম