
মার্কিনদের কাছে সত্য গোপন করছেন ট্রাম্প, তাকে ‘বড় মিথ্যাবাদী’ বললো আইআরজিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলে আখ্যা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। সংস্থাটি অভিযোগ করে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পারস্য উপসাগর থেকে জ্বালানি সরবরাহ স্থবির করে দেয়ার বিষয়ে ট্রাম্প মার্কিন জনগণের কাছে সত্য গোপন করছেন। স্ট্রেইট টাইমস প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ
হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার। একই কারণে ইতালিতেও ডিসেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারছে না দেশটি। শীত মৌসুমে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলে, মধ্যপ্রাচ্যের এলএনজির ওপর ইউরোপের নির্ভরতা বাড়বে তাদের।এতে আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে দাম আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতিকে।

নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মুখোমুখি আরাঘচি; পরমাণু ইস্যু না মেটালে চুক্তি নয়
কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব নিয়ে নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানকে কোনো সুযোগ-সুবিধা দেয়ার কথা অস্বীকার করলেন ট্রাম্প
ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা বা নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দেয়ার খবর সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার মধ্যেই ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি তাদের কিছুই দিইনি!’ অন্যদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির নিরাপত্তা ও তেল রপ্তানি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন বাহিনীর পিছু হটার দাবি ইরানের, বাড়ছে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ
কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে সফলতার দাবি করেছে তেহরান। এতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের রণতরিগুলো ইরানি উপকূল থেকে আরও দূরে সরে গেছে বলে জানিয়েছে দেশটি। তবে এমন চরম উত্তেজনার মধ্যেও কৌশলগত এই প্রণালি দিয়ে তেলের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা; ট্রাম্পের নিয়ন্ত্রণ দাবি খারিজ
হরমুজ প্রণালির অননুমোদিত জলপথ ব্যবহারের অভিযোগে গত ৪৮ ঘণ্টায় ১৯টি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি, পরমাণু কর্মসূচিতে ছাড় না দেয়ার সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্র যদি বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার কথা মেনে নিয়ে হরমুজ প্রণালি পুনরায় চালুর চুক্তিও করে, তাহলেও নিজেদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ধরনের নমনীয়তা দেখাবে না ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের প্রত্যাখ্যানেও অনড় তেহরান; পরমাণু কর্মসূচিতে ছাড় না দেয়ার ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি করলেও কেবল আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের ওপর জোর দিয়েছে ইরান। আজ (রোববার, ২৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, শর্ত পূরণ এবং আলোচনার মাধ্যমেই কেবল কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর পদক্ষেপ নেয়া সম্ভব। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের; সংঘাতের ভবিষ্যৎ কী?
এক সপ্তাহের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার লক্ষ্যে ইরানের দেয়া একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দিয়েছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে জাতিসংঘে দেয়া ভাষণে ট্রাম্প ইরানকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এই প্রত্যাখানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংঘাত কোনো দিকে মোড় নিচ্ছে, তা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে আল জাজিরা।

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’; ছবি শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট
বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ছবি পোস্ট করেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ট্রাম্পের; মধ্যবর্তী নির্বাচনের পর হামলার ইঙ্গিত
ইরানের দেয়া সাত দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নিজ সহযোগীদের জানিয়েছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার বোমাবর্ষণ শুরু হতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটনকে ৭ দিনের সময়সীমা ও রোডম্যাপ দিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানো এবং মাত্র সাত দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে ওয়াশিংটনকে একটি রোডম্যাপ বা রূপরেখা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।