চাষের মাছ ও সামুদ্রিক মাছের দামে ঊর্ধ্বমুখী। প্রায় সবধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে কুষ্টিয়া পৌর মাছ বাজারে সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় তাদেরও ব্যবসা পরিচালনায় বেগ পেতে হচ্ছে। বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত মাছ না পাওয়ায় স্বাভাবিক বেচাকেনা হচ্ছে না।
পৌর বাজারে গেল সপ্তাহে রুই মাছ ২৭০ টাকায় বিক্রি হলে আজ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও এক লাফে তা বেড়ে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:
৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছগুলো ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। সামুদ্রিক মাছও হাজার টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।
টানা বৃষ্টি ও ভারী বর্ষণ পরিস্থিতি বদলালে ধীরে ধীরে বাজারে মাছের সরবরাহ বাড়বে এবং দামও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে ক্রেতাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং এর। এতেই সিন্ডিকেট দূর হবে, স্বাভাবিক হবে বাজার পরিস্থিতি।





