আদালতের রায়ে নির্বাচন কমিশনের ‘ক্ষমতা প্রশ্নবিদ্ধ’

আদালতের রায়ে নির্বাচন কমিশনের ‘ক্ষমতা প্রশ্নবিদ্ধ’

নির্বাচন কমিশনের (ইসি) সীমানা নির্ধারণের ক্ষমতা আদালতের রায়ের মাধ্যমে প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আদালতের রায়ে কমিশনের ক্ষমতা খর্ব হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এক অর্থে প্রশ্নবিদ্ধ অবস্থায় আছি। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান সচিব।

এস আলম ও সংশ্লিষ্টদের ১,৯৩৬ একর জমি জব্দের নির্দেশ

এস আলম ও সংশ্লিষ্টদের ১,৯৩৬ একর জমি জব্দের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা চট্টগ্রামে এক হাজার ৯৩৬ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব জমির আনুমানিক মূল্য ১৬ হাজার ৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক।

সচিবালয় থেকে ৪ জনকে নেয়া হলো পুলিশি হেফাজতে

সচিবালয় থেকে ৪ জনকে নেয়া হলো পুলিশি হেফাজতে

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের মধ্য থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়।

বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ

বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন দিনের জন্য জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে বিদায় জানাতে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে বিদায় জানাতে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদায়ী যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত বন্ধে দুই দেশের সঙ্গে ফোনে কথা বলবেন ট্রাম্প

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত বন্ধে দুই দেশের সঙ্গে ফোনে কথা বলবেন ট্রাম্প

বিতর্কিত সীমান্ত এলাকায় থাইল্যান্ড-কম্বোডিয়ার চারদিনের সংঘাতে নিহত তিন থাই বেসামরিকসহ ২০ জনের বেশি। সংঘাত থেকে বাঁচতে ভিটেমাটি ছেড়েছে পাঁচ লাখের বেশি মানুষ। সংঘাত বন্ধে দুই দেশের সঙ্গে বৃহস্পতিবারই (১১ ডিসেম্বর) ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে সতর্ক থাই সরকার চায় দ্বিপাক্ষিক সমাধান।

বিজয় দিবস উদযাপনে বিশেষ কর্মসূচির প্রস্তুতি

বিজয় দিবস উদযাপনে বিশেষ কর্মসূচির প্রস্তুতি

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশজুড়ে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো।

মার্চের ফিফা উইন্ডোতে ইংল্যান্ডের প্রতিপক্ষ জাপান-উরুগুয়ে

মার্চের ফিফা উইন্ডোতে ইংল্যান্ডের প্রতিপক্ষ জাপান-উরুগুয়ে

২০২৬ বিশ্বকাপের আগে মার্চের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এ ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্ধারিত করতে চায় ইংলিশরা।

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৪১১

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৪১১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এসময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।