
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, নিখোঁজ ২ জন সহ সব আরোহী নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমান বাহিনীর ‘কেসি-১৩৫’ রিফুয়েলিং এয়ারক্রাফটের নিখোঁজ দুই সদস্যসহ মোট ছয় আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আজ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ ফেনীতে আটক যুবক
ফেনীতে লক্ষাধিক টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাতে জেলার শহরতলীর রানীরহাট থেকে তাকে আটক করা হয়।

কাঁধে চোট নিয়ে হাসপাতালে পাকিস্তানি অলরাউন্ডার তালাত
কাঁধে চোটের কারণে হাসপাতালে ভর্তি পাকিস্তানের অলরাউন্ডার হুসেন তালাত। আজ (শুক্রবার, ১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসেন তালাত।

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর এপ্রিল মাসে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) স্বাগতিক দেশ ইন্দোনেশিয়া এ তথ্য জানিয়েছে।

‘কাপুরুষোচিত হামলায়’ পিছু হটবে না ইরান: আরাঘচি
তেহরানে আল-কুদস দিবসের মিছিলে বোমাবর্ষণের মধ্যেই ইরানি জনগণের অদম্য সাহসের প্রশংসা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উদ্ভূত পরিস্থিতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের ‘কাপুরুষোচিত হামলায়’ ইরানিরা দমে যাবে না। খবর আল জাজিরার।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহতদের দাফন সম্পন্ন
বাগেরহাটের রামপালে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর স্টাফ বাসের সংঘর্ষের ঘটনায় বর-কনসহ নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) দুপুরে মংলা উপজেলা পরিষদ মাঠে জানাজার পর পৌর কবরস্থানে দাফন করা হয় নিহত বরপক্ষের নয়জনকে।

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তার ও বিচার করতে হবে: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অবিলম্বে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের আওতায় এনে বিচার করতে হবে বলেও দাবি জানান তিনি।

রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
রাজধানীসহ আশপাশের এলাকায় বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও বৃষ্টি দেখা গেছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ শুরু হওয়া ধূলিঝড় ও পরবর্তী মুষলধারে বৃষ্টিতে এক নিমেষেই পাল্টে যায় ঢাকার আবহাওয়া।

কুষ্টিয়ায় জগতি রেল স্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ
দেশের প্রথম রেলওয়ে কুষ্টিয়ার জগতি স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

স্বাধীনতা দিবসে তিন দিন জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে দেয়া এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।