ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের এই নতুন পরিকল্পনা শিগগিরই ঘোষণা করা হবে।’ নতুন এই ব্যবস্থাপনার আওতায় কেবল সেই সব বাণিজ্যিক জাহাজ ও দেশ চলাচলের সুযোগ পাবে, যারা তেহরানের সঙ্গে সহযোগিতা করবে।
আজিজি আরও জানান, এই ব্যবস্থার আওতায় ইরান যে বিশেষায়িত সেবা প্রদান করবে, তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ফি সংগ্রহ করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ সরবরাহ করা হয়।





