গত এপ্রিল মাসে মার্কিন বাহিনী ঘোষণা দিয়েছিল যে তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া অথবা সেখান থেকে ছেড়ে আসা সব ধরনের জাহাজকে বাধা দেবে অথবা ফিরিয়ে দেবে। মূলত তেল রপ্তানির মাধ্যমে ইরান সরকারের আয় করার সক্ষমতা সীমিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
সেন্টকম স্পষ্ট করেছে যে এই নৌ অবরোধটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ থেকে সম্পূর্ণ আলাদা। প্রজেক্ট ফ্রিডম মূলত হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় নিরাপদে বের করে আনার একটি অভিযান। অন্যদিকে, নৌ অবরোধের মাধ্যমে ইরানের বাণিজ্যিক কার্যক্রমকে পুরোপুরি লক্ষ্যবস্তু করা হয়েছে।





