সেন্টকম
‘পিকঅ্যাক্স পর্বত’ কী? ইরানের গোপন পরমাণু স্থাপনা ঘিরে নতুন উত্তেজনা

‘পিকঅ্যাক্স পর্বত’ কী? ইরানের গোপন পরমাণু স্থাপনা ঘিরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় ইরানের ‘পিকঅ্যাক্স পর্বত’ নামে পরিচিত একটি পারমাণবিক স্থাপনা আবারও আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করার হুমকি দিয়েছেন। ফলে স্থাপনাটির প্রকৃতি ও গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান উপকূলে আক্রান্ত জাহাজের ২৩ নাবিক উদ্ধার; নিখোঁজ ১

ওমান উপকূলে আক্রান্ত জাহাজের ২৩ নাবিক উদ্ধার; নিখোঁজ ১

ওমান উপকূলের কাছে আক্রান্ত কন্টেইনার জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’র ২৩ জন নাবিককে আজ (রোববার, ১২ জুলাই) উদ্ধার করা হয়েছে। তবে এক নাবিক এখনো নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমান কর্তৃপক্ষ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা; ১৪০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা; ১৪০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে আরও ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে ইরানে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা। আজ (রোববার, ১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে মার্কিন হামলায় বিমানবন্দরের ফায়ারফাইটার নিহত

ইরানে মার্কিন হামলায় বিমানবন্দরের ফায়ারফাইটার নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশাহরের একটি বিমানবন্দরের স্থাপনায় আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের হামলায় একজন ফায়ারফাইটার বা অগ্নিনির্বাপণকর্মী নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি তেহরানের

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি তেহরানের

ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ৮০ এর বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি সেন্টকমের

ইরানে ৮০ এর বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি সেন্টকমের

যুদ্ধবিরতি চলমান থাকলেও আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড ইউনিট (সেন্টকম) এ দাবি জানিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে একাধিক শহরে মার্কিন বাহিনী বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

অনুমোদিত পথ না মানলে ‘কঠোর ব্যবস্থার’ হুমকি ইরানের; হরমুজ প্রণালিতে উত্তেজনা

অনুমোদিত পথ না মানলে ‘কঠোর ব্যবস্থার’ হুমকি ইরানের; হরমুজ প্রণালিতে উত্তেজনা

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব তেলবাহী ট্যাংকারকে ইরানের নির্ধারিত রুট বা পথ অনুসরণের নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে ট্যাংকারগুলোকে ‘কঠোর প্রতিক্রিয়ার’ মুখোমুখি হতে হবে। ইরানের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ৬০ দিন কোনো ‘টোল’ নয়; হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে ৬০ দিন কোনো ‘টোল’ নয়; হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালিতে কোনো ধরনের নৌ-টোল বা মাশুল আদায় করতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি না হলে পরবর্তীতে ওয়াশিংটন নিজেই সেখানে নিজস্ব টোল আরোপ করতে পারে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে সেনা পাঠানোর গোপন প্রস্তুতি, শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প: সিএনএন

ইরানে সেনা পাঠানোর গোপন প্রস্তুতি, শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প: সিএনএন

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা গত মাসের শেষের দিকে ফ্লোরিডায় ইউএস সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে এক গোপন ও তড়িঘড়ি সফর করেন। সেখানে ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠিয়ে জোরপূর্বক উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের পরিকল্পনার বিষয়ে তাকে ব্রিফ করা হয়। পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান এই ইউরেনিয়াম জব্দের উচ্চ ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটি শেষ মুহূর্তে স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

ওমানে তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলা, ৩ ভারতীয়র প্রাণহানি

ওমানে তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলা, ৩ ভারতীয়র প্রাণহানি

ওমান উপকূলে ইরান-সংশ্লিষ্ট একটি তেলের ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত ১৩ এপ্রিল ইরানের ওপর মার্কিন অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো প্রাণহানির ঘটনা ঘটলো। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ভারতীয় কর্তৃপক্ষ এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী; অভিযোগ তেহরানের

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী; অভিযোগ তেহরানের

ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক দফার দফায় চালানো বিমান হামলা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) সঙ্গে ‘পুরোপুরি সমন্বিত’ ছিল বলে দাবি করেছে তেহরান। গতকাল (সোমবার, ৭ জুন) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগ করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর ফের ইরানি ড্রোন ভূপাতিতের দাবি সেন্টকমের

ক্ষেপণাস্ত্র হামলার পর ফের ইরানি ড্রোন ভূপাতিতের দাবি সেন্টকমের

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি সৃষ্টিকারী ইরানের দুটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনসংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।