
ইরানকে হারানোর পরই হরমুজ প্রণালি হবে মার্কিন ভূখণ্ড—ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘শিগগিরই’ যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পরাজিত করার পরই এই কৌশলগত জলপথটি যুক্তরাষ্ট্রের অংশে পরিণত হবে বলে দাবি করেন তিনি। এছাড়া তিনি মার্কিন নাগরিকদের জ্বালানির উচ্চ দাম মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার পর থেকেই জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানা উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে অচলাবস্থা; আরামকো ও এডনকের জাহাজে হামলা
ইরানের ওপর অনির্দিষ্টকাল নৌ-অবরোধ বজায় রাখতে পারবে এবং তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে বলে গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা, বৈশ্বিক তেল সরবরাহ কমে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘোষণা এলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি বন্দরে ‘অনির্দিষ্টকাল’ নৌ-অবরোধ চালানো যাবে—পিট হেগসেথ
ইরানি বন্দরে অনির্দিষ্টকাল নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) এমনটাই দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার ভাষ্যমতে, প্রয়োজন অনুযায়ী পালাক্রমে জাহাজ মোতায়েন ও প্রত্যাহারের মাধ্যমে এই অবরোধ চালিয়ে যাওয়া হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প
কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, এই নিয়ন্ত্রণ ভবিষ্যতেও ধরে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ব্যবহার সংশোধন’ না করলে খুলবে না হরমুজ প্রণালি: ইরান
যুক্তরাষ্ট্রের ‘ব্যবহার সংশোধন’ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে সমুদ্রপথটি সচল করার আলোচনার মধ্যে দেশটি নতুন কিছু নাটকীয় শর্ত জুড়ে দিয়েছে, যা এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জলপথ নিয়ে অনড় তেহরান-ওয়াশিংটন: ইরানি বন্দরে নতুন অবরোধ, পাল্টা হামলার শিকার কুয়েত-জর্ডান
শান্তির পথে পদক্ষেপ হিসেবে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের এক মাস না পেরোতেই ইরানের বন্দরে আবার নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ (বুধবার, ১৪ জুলাই) ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার জবাবে চালানো তাদের সর্বশেষ দফার অভিযান শেষ হয়েছে। একই সঙ্গে ইস্টার্ন টাইম (ইটি) বিকেল ৪টা, অর্থাৎ জিএমটি ২০:০০টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ পুনর্বহাল করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল; হরমুজে ২০% ফি বসানোর ঘোষণা ট্রাম্পের
ইরানি জাহাজের ওপর নৌ অবরোধ পুনর্বহাল এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজের পণ্যে ২০ শতাংশ ‘ফি’ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও বেড়েছে। ব্লুমবার্গ ও এএফপির বরাত দিয়ে জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে মার্কিন অবরোধ লঙ্ঘন ‘বরদাশত করা হবে না’; ভারতকে হুঁশিয়ারি রুবিওর
ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন ‘বরদাশত করা হবে না’ বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ ও নৌ-অবরোধে বিপাকে ইরান, তবুও সচল ‘প্রতিরোধের অর্থনীতি’
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত সামরিক অভিযান এবং নজিরবিহীন নৌ-অবরোধে ইরানের অর্থনীতি চরম সংকটের মুখে পড়লেও তা এখনো পুরোপুরি ভেঙে পড়েনি। নেতিবাচক প্রবৃদ্ধি, আকাশচুম্বী মূল্যস্ফীতি আর মুদ্রার মানের পতনের মধ্যেও তেহরান যেভাবে টিকে আছে, তাকে বিস্ময়কর মনে করছেন অনেক বিশ্লেষক। মূলত কয়েক দশকের নিষেধাজ্ঞা আর যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে এক ধরনের ‘সহনশীলতা’ জুগিয়েছে। স্ট্রেইট টাইমসে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌ-অবরোধে ইরানের ৬০০ কোটি ডলারের তেলরাজস্ব ক্ষতি’
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের চাপে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি গত মে মাসে অন্তত ছয় বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই তেহরানের আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসটি এখন চাপের মুখে পড়েছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠেছে।

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে—মোহসেন রেজায়ি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি। আজ (সোমবার, ১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে তাড়াহুড়ো নেই যুক্তরাষ্ট্রের, বহাল থাকবে নৌ-অবরোধ
ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে যেতে যুক্তরাষ্ট্রের কোনও ধরনের তাড়াহুড়ো নেই। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ভারত সফরে যুদ্ধিবিরতি নিয়ে তেহেরানকে ওয়াশিংটনের জোরালো প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন মার্কো রুবিও।