যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলাকে ‘তুচ্ছ’ বলছে ইরান, ‘বিধ্বংসী’ হামলার হুঁশিয়ারি

ইরানের জাতীয় পতাকা
ইরানের জাতীয় পতাকা | ছবি: সংগৃহীত
0

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সামনে আসছে বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী আঘাত।

আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম সংবাদমাধ্যম এবং আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে ‘অসম্পূর্ণ’ তথ্য রাখে।’

মুখপাত্র আরও বলেন, ‘ইরানের সামরিক উৎপাদন এমন জায়গায় হয়, যার ব্যাপারে আপনাদের কোনো ধারনাই নেই’

আরও পড়ুন:

এ সময় ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে বলে ট্রাম্পের করা দাবিকেও প্রত্যাখ্যান করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে।’

এফএস