হামলা
বাংলাদেশসহ কয়েক দেশে ইসরাইলিদের ভ্রমণে সতর্কতা

বাংলাদেশসহ কয়েক দেশে ইসরাইলিদের ভ্রমণে সতর্কতা

বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির হামলার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এ কারণে বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরাইলিদের ভ্রমণ ও অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

প্রায় ৪ মাস পর ফিরলো লেবাননে ইসরাইলের হামলায় নিহত শুভর মরদেহ

প্রায় ৪ মাস পর ফিরলো লেবাননে ইসরাইলের হামলায় নিহত শুভর মরদেহ

লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ দেশে ফিরেছে। মৃত্যুর তিন মাস ২৫ দিন পর আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো শুভকে দেখতে বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকাবাসীরা।

রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২

রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২

রাজধানীর শনির আখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম খান নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাজধানীর দারুস সালামে নিজ বাড়িতে টিভি দেখা অবস্থায় খোলা জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত জেসমিন আক্তার নামে এক নারী। দুটি ঘটনায়-ই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

ঝিনাইদহে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না: জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না: জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ঠিক কবে নাগাদ এ সংঘাত বন্ধ হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

ফরিদপুরে ‘বাজারের আধিপত্য’ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুরে ‘বাজারের আধিপত্য’ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

এক মাস পর ফের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। স্থানীয় সময় (রোববার, ৩০ আগস্ট) লারাক দ্বীপে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের দুটি লঞ্চারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহতদের দাবি করেছে আইআরজিসি।

পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় আম আদমি পার্টির নেতা নিহত

পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় আম আদমি পার্টির নেতা নিহত

পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন আম আদমি পার্টির নেতা গুরপ্রীত সিং। গতকাল (শনিবার, ২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মোটরসাইকেল চালানোর সময় গুরপ্রীত ও তার সহযোগীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৪ অস্ত্রধারী।

গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ওপর হামলার অভিযোগ

গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ওপর হামলার অভিযোগ

গাজীপুর সাফারি পার্কের কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারী দর্শনার্থীসহ চার দর্শনার্থী ও পার্কের ২ কর্মচারীসহ ৬জন আহত হয়েছেন। এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে। গতকাল (শনিবার, ২৯ আগস্ট) দুপুরে পার্কের এ মারামারির ঘটনা ঘটে।

মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ, দলটির ৫ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ, দলটির ৫ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশে হামলার অভিযোগে দলটির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুরে মাদকসংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

ফরিদপুরে মাদকসংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

ফরিদপুরে মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার করতে গিয়ে উত্তেজিত একটি পক্ষের হামলার শিকার হয়েছে থানা পুলিশ। এসময় ভাঙচুর করা হয়েছে থানা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশের সহায়তায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগানে একাধিক স্থানে গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিশিগানে একাধিক স্থানে গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিসাউকি কাউন্টিতে একাধিক স্থানে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার উদ্দেশ্য বা কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।