ইরানে বড় হামলার হুমকি ট্রাম্পের; মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়-সড় হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘সামরিক উপায়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং এই সংঘাতকে আরও বড় করে তোলা কোনো পক্ষের জন্যই ভালো নয়।’

আরও পড়ুন:

এসময় তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পেছনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবৈধ সামরিক অভিযানের ভূমিকা রয়েছে।

এসএস