বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির ফয়সাল

ইয়াসির ফয়সাল
ইয়াসির ফয়সাল | ছবি: সংগৃহীত
1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির ফয়সাল। এ নিয়ে গত অক্টোবরে নির্বাচিত পরিচালনা পর্ষদের তিনজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ইস্তফা দেন।

ইয়াসির ফয়সাল বিসিবির লজিস্টিকস ও প্রোটোকল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, গত বোর্ড নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক তিনি পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন।

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে ইয়াসির বলেন, ‘আমি আজ সকালে বোর্ডের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’

এর আগে, মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন আমজাদ হোসেন। তারও আগে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদিকও ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড থেকে সরে দাঁড়ান।

এসএস