
জেলেনস্কির ওপর চটলেন ট্রাম্প; ইউক্রেনে চান নতুন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র- রাশিয়া জ্বালানি চুক্তি নিয়ে কটাক্ষ করায় এবার ভলোদিমির জেলেনস্কির ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির পরিবর্তে দেশটিতে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প।

ইরান যুদ্ধের পরিণতি শিগগিরই স্পষ্ট হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ, ভালো নাকি খারাপ- কোন পরিণতির দিকে এগোবে তা শিগগিরই বিশ্ব জানবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার কে পরিচালনা করছে- তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। নিউ ইয়র্ক পোস্টের দাবি, ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ ৩৩০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, আঞ্চলিক সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কাতার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ‘অর্থহীন’: মাসুদ পেজেশকিয়ান
যুদ্ধ বন্ধে ট্রাম্প সরাসরি বৈঠকের আগ্রহ দেখালেও; যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা 'অর্থহীন' বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও, ইরানের সেনাবাহিনীর দাবি, ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাত চালিয়ে যেতে পর্যাপ্ত অস্ত্রের মজুত আছে তেহরানের। এদিকে, ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত দাবি করে ট্রাম্প বলেন; সন্ত্রাসী হামলার খবর পেয়েই যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারবোর্ড থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাজ্যের বিমানঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিলো ট্রাম্প
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো ট্রাম্প প্রশাসন। রোববার বি-ফিফটি টু এবং বি-ওয়ান বোমারু বিমানগুলো ফিরিয়ে নেয়া হয় যুক্তরাষ্ট্রে। কারণ জানালো না হলেও ধারণা করা হচ্ছে যে সন্ত্রাসী হামলার হুমকিতেই পূর্ব-সতর্কতামূলক এ পদক্ষেপ মার্কিন বিমান বাহিনীর।

এআই নিরাপত্তা মানদণ্ডে ঐকমত্য; প্রযুক্তিবিদদের সঙ্গে ট্রাম্পের চুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নিরাপত্তায় মানদণ্ড তৈরিতে ঐকমত্যে পৌঁছেছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদরা। হোয়াইট হাউজে এআই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা বিষয়ে একটি চুক্তি সই করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে দ্রুত ডেটা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়ে মত দিয়ে ট্রাম্প বলেন, নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এআই শিল্প। বিশ্লেষকদের মতে, এআই নিয়ে মানবজাতির ভাগ্য ট্রাম্পের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

গাজা পুনর্গঠনে ছয় মাস মেয়াদী পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের
গাজা পুনর্গঠন কাজ শুরুর জন্য ছয় মাস মেয়াদী ২৪৫ কোটি ডলারের একটি পরিকল্পনা ঘোষণা করেছে ট্রাম্পের বোর্ড অব পিস। তবে যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরাইলের মতবিরোধের জেরে এটির বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

শি-ট্রাম্প বৈঠক: বাণিজ্য যুদ্ধে আসলে জয়ী কে?
বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য সংঘাত, প্রযুক্তি নিষেধাজ্ঞা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতা নিয়ে এক অমীমাংসিত সমীকরণের সৃষ্টি হয়েছে। এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার হাই-স্টেক্স দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের পটভূমিতে এখন মূল প্রশ্ন দাঁড়িয়েছে—কয়েক বছর ধরে চলা দুই দেশের মধ্যকার এই অর্থনৈতিক ও বাণিজ্য যুদ্ধে প্রকৃতপক্ষে কে জয়ী হচ্ছে?

তেহরানকে সংযত হওয়ার সতর্কবার্তা ট্রাম্পের
ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বিকল্প শর্ত খোলা রেখে তেহরানকে সংযত হওয়ার সতর্কবার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে, কড়া জবাবের হুমকি দিয়েছে ইরান। এমন অবস্থায় নতুন করে আলোচনায় বসতে দুই পক্ষকে চাপ দিচ্ছে কাতার। এদিকে, ইয়েমেনে হুথি ও সৌদি জোটের মধ্যে তীব্র সংঘর্ষে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও, মারিব শহরে ভয়াবহ হামলায় অন্তত ৮০ জন হুথি সদস্যকে হত্যার দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। আর হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়াবে না বলে জানিয়েছেন ট্রাম্প।

মিথ্যা দাবি থেকে আর্থিক প্রলোভন: নির্বাচন ঘিরে ট্রাম্পের বহুমুখী বিতর্ক
নাইন-ইলেভেন নিয়ে মিথ্যাচার, কংগ্রেসে আধিপত্য ধরে রাখতে ভোটারদের আর্থিক প্রলোভন, ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে অনুদান বন্ধ ও তিনটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের হোয়াইট হাউজে নিষেধাজ্ঞা- গেল ১২ দিন এমন অনেক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, মাত্র ২ বছরের শাসনমালে ভোটারদের মনে রিপাবলিকানদের সম্পর্কে যে ভুল ধারণা জন্মেছে; তা দূর করতে ট্রাম্পের উদ্যোগ খুবই নগণ্য, যা আসছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জন্য হিতে-বিপরীত হতে পারে।

সংবাদমাধ্যমকে ফের ট্রাম্পের হুমকি; মত প্রকাশের স্বাধীনতা নিয়ে শঙ্কা
সিএনএন, পলিটিকো এবং এমএস নাও— জনপ্রিয় এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেই ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের হুমকি দিয়েছেন, ভুয়া খবর প্রচার করলে আগামীতে আরও লম্বা হবে এই ব্ল্যাকলিস্ট। এ অবস্থায় বিশ্লেষকদের শঙ্কা, ট্রাম্পের ভয়ে ভবিষ্যতে প্রশাসনবিরোধী মতামত প্রকাশে করতে পারবে না মিডিয়াগুলো। আর আইন বিশেষজ্ঞদের মত, ওভাল অফিসে ট্রাম্পের হুকুম চলতে পারে, হোয়াইট হাউসে নয়।

রেকর্ড ডিজেল-জ্বালানি ব্যয়, মধ্যবর্তী নির্বাচন নিয়ে চাপে রিপাবলিকানরা
ডিজেলের রেকর্ড মূল্য, কৃষি উৎপাদনের খরচ ও সার্বিক জীবনযাত্রার ব্যয় বাড়ায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকান শিবিরে। এরই মধ্যে ভার্জিনিয়ায় শুরু হওয়া আগাম ভোটগ্রহণে অনেক সুইং ভোটার পরিবর্তনের আভাস দিয়ে বিরোধী ডেমোক্রেট শিবিরকে বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জীবনযাত্রার ব্যয় বাড়া নিয়ে যখন মার্কিন জনজীবনে নাভিশ্বাস, তখনও ট্রাম্পের দাবি, বৈশ্বিক সংকটের মধ্যেও আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে মার্কিনিদের আয়।

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ শিগগিরই থামবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মধ্যপ্রাচ্যে ঘনিয়ে ওঠা বহুমুখী সংঘাত কোন পথে, মিলছে না সে আভাস। গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) একরাতেই দুই-দুইবার বিপদসংকেতে কেঁপে ওঠে রিয়াদ ও আল-খরজ। ২৪ ঘণ্টায় ইয়েমেনে ২৬ বার হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালায় সৌদি আরব। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাগরে নামছে ১৪ দেশের সশস্ত্র বাহিনী।