আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারার আওতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ যেকোনো ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন নিয়ে সড়ক ও মহাসড়কে চলাচল থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।





