প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন তানভীর গনি

তানভীর গনি
তানভীর গনি | ছবি: সংগৃহীত
2

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে তানভীর গনিকে নিয়োগ দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান ও দায়িত্ব অর্পণ করেছেন।

আরও পড়ুন:

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তানভীর গনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এসএস