
২০২৭ সালের হজ কোটা বাড়ানোর দাবি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের
২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ থেকে বাড়ানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটির দাবি, নিবন্ধনের নির্ধারিত সময়ে কোটা পূরণ হয়ে গেলেও এখনো ২০ হাজারের বেশি হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন।

রাঙামাটিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের সড়ক অবরোধ
শান্ত পর্যটন শহর রাঙামাটিতে হঠাৎ করেই তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। রাঙামাটি জেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করায় এ পরিস্থিতি দেখা দেয়। আন্দোলনকারীরা এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। অন্যথায় হরতালের হুশিয়ারি দেন।

টানা ৩ মাস ধরে কমছে রপ্তানি; ব্যবসায়ীদের ভাষ্যে বড় কারণ 'রাজনৈতিক অস্থিরতা'
টানা ৩ মাস ধরে কমছে দেশের রপ্তানি। আগস্ট, সেপ্টেম্বরের পর অক্টোবরেও কমেছে সার্বিক রপ্তানি আয়, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪৩ শতাংশ কম। এসময়, রপ্তানি কমেছে তৈরি পোশাকসহ উৎপাদনমুখী অন্যান্য খাতেও। অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি পণ্য বৈচিত্রকরণ ও নতুন বাজার সম্প্রসারণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা; উৎকণ্ঠায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা
দেশের ইতিহাসে প্রায় প্রতিটি নির্বাচন ঘিরেই দেখা গেছে রাজনৈতিক অস্থিরতা। এবারও তাই হয়েছে। এতে উৎকণ্ঠায় পড়েছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। নতুন বিনিয়োগে খরা এবং অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

‘ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, সামরিক পর্যায়ে কোনো শত্রুতা নেই’
ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। স্থানীয় সময় আজ (সোমবার, ১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থবছরের প্রথম ছয় মাসে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ে রেকর্ড
অর্থবছরের প্রথম ছয় মাসে দুই হাজার ৩০০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে আগের বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় ৩৫ হাজার ৯০২ কোটি টাকা। বছরজুড়ে রাজনৈতিক অস্থিরতা আর ব্যাংকে তারল্য সংকটে আমদানি কমলেও, ডলার বাজার ও কাস্টমসের নানা পদক্ষেপে রাজস্ব আয় বেড়েছে বলে দাবি কর্মকর্তাদের। ব্যবসায়ীরা বলছেন, রিজার্ভ বাড়ায় বছরের শেষদিকে আবারও আমদানি বেড়েছে। শুল্কায়ন প্রক্রিয়ায় গতি আনলে রাজস্ব আদায় আরও বাড়ানো সম্ভব হতো।

চাহিদা বেড়েছে তৈরি পোশাকের, নভেম্বর পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি ৬.৫%
রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা
বড়দিন, নতুন বছর, শীত মৌসুম ঘিরে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের। ইপিবির সবশেষ তথ্য বলছে, গেল বছরের তুলনায় এই নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ। শুধু নভেম্বরেই প্রবৃদ্ধি ১৬ শতাংশের বেশি। আগামীতে রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা রপ্তানিকারকদের। অস্থিরতার মাঝেও রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষে-বিপক্ষে রাজপথে হাজারও মানুষ
অভিশংসিত হওয়ার সাত দিন গেলেও সাংবিধানিক আদালত থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গভীর হচ্ছে রাজনৈতিক সংকট। ইউন সুক ইওলের পক্ষে-বিপক্ষে রাজপথে হাজারও মানুষ। সাংবিধানিক আদালতকে দ্রুত রায় দেয়ার দাবি অভিশংসনের পক্ষে-বিপক্ষের আন্দোলনকারীদের। রাজনৈতিক সংকট মোকাবিলায় ক্ষমতায় রাখা-না রাখার সিদ্ধান্ত দ্রুতই হওয়া উচিত বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা।

দেশে দেশে চলছে সাড়ম্বরে বড়দিন উদযাপনের প্রস্তুতি
আমেরিকা থেকে ইউরোপ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব- বড়দিনের প্রস্তুতি চলছে দেশে দেশে। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, সংঘাত- সবকিছু সাথে নিয়েই জমকালো সাজে সেজে উঠছে শহরের পর শহর। আদ্যিকালের স্লেজ ছেড়ে হার্লি ডেভিডসনে মজছেন স্যান্টা ক্লজরা।

বেড়েছে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতিও ১৪ ছুঁইছুঁই
আরো বাড়লো খাবার খরচ, জীবনধারণের ব্যয়। নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১.৩৮ শতাংশে। যা গত অক্টোবরেও ছিল ১১ শতাংশের কম। আর খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশে। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায় গত চার মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে নভেম্বরে।

ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর
রুশ অভিযান মোকাবিলায় ইউক্রেনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায় দু'দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া রাশিয়ার কাছ থেকে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাওয়ায় যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান। দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ন্যাটো প্রধান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। উঠে এসেছে সিরিয়ার গৃহযুদ্ধসহ মধ্যপ্রাচ্য যুদ্ধ উত্তেজনা ইস্যুও।

আবারো চাঙ্গা হচ্ছে রাঙামাটির পর্যটন খাত
রাঙামাটির পর্যটন খাত আবারো চাঙ্গা হতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই পর্যটকদের উপস্থিতি বেড়েছে। এতে গেল চার মাসে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা।