মৃত্যু
ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্পপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাম উপসর্গে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে।

ডেঙ্গুতে এক দিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে মারা গেলেন স্বামী

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে মারা গেলেন স্বামী

নড়াইলের সদর উপজেলায় স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। শনিবার দিবাগত রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হলেও, প্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় তাদের দাফন করা হয়নি।

টঙ্গীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

টঙ্গীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর খালে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ১১ অক্টোবর) দুপুরে বাকরাল গ্রামে এ ঘটনা ঘটে।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন। আজ (রোববার, ১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাতক্ষীরায় আর্সেনিকের ভয়াবহ থাবায় আক্রান্ত প্রায় প্রতিটি পরিবার

সাতক্ষীরায় আর্সেনিকের ভয়াবহ থাবায় আক্রান্ত প্রায় প্রতিটি পরিবার

সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি আটঘরা গ্রামে আর্সেনিকজনিত রোগে গত দেড় দশকে শতাধিক মানুষের মৃত্যুর দাবি স্থানীয়দের। গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই রয়েছেন আর্সেনিক আক্রান্ত রোগী। আক্রান্তদের জন্য বিশেষ কোনো চিকিৎসার ব্যবস্থা নেই- বলেছে স্বাস্থ্য বিভাগ। নিরাপদ পানি সরবরাহে বড় প্রকল্প হাতে নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মৃত্যু ২৯৫

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মৃত্যু ২৯৫

সারা দেশ থেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। চলতি বছরে ধারাবাহিকভাবে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। বছরের শুরুতে প্রকোপ তুলনামূলক কম থাকলেও জুলাই থেকে পরিস্থিতির অবনতি হয়েছে। চলতি বছরের রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছেন ৯৫ হাজার ৪৫১ জন। তার মধ্যে মারা গেছেন ২৯৫ জন। সংক্রমণের সঙ্গে সঙ্গেই চিকিৎসা সেবা নিতে পারলে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসবে বলে ধারণা চিকিৎসকদের।

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।