রাজধানীতে বৃষ্টির সময় দেয়াল ধসে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মণাধীন ভবনের পাশের একটি দেয়াল ধসে পড়ে এক রাশেদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ বৃষ্টির পর এ পথ দিয়ে চলাচল করছিলেন রাশেদা বেগমসহ অন্যান্য পথচারীরা।

এসময় নির্মাণাধীন ভবনের ইট বালু সিমেন্টের ভারে ধসে পড়ে পুরনো সীমানা প্রাচীর। এতে আহত হন আরও তিনজন।

এসএইচ