বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থি। বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীরভাবে শোকাহত এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
আরও পড়ুন:
সরকার পুনর্ব্যক্ত করেছে যে, সংঘাত কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব বলে বাংলাদেশ বিশ্বাস করে।





