কক্সবাজার কলাতলী ফিলিং স্টেশনে আগুন: আরও একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কক্সবাজার শহরের কলাতলীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধদের মধ্যে মোতাহের নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মোতাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মো. হৃদয় বাবু।

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। এর আগে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের ও আব্দুর রহিম মারা যান।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রাতে কলাতলীর ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন দগ্ধসহ মোট ১০ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিস্ফোরক পরিদপ্তর পাম্পের মালিক নুরুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে গ্যাস পাম্পটির জেলা প্রশাসনের অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেই বলে উল্লেখ করা হয়।

ইএ