মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন ৮৮ বছরের মোস্তফা কামাল। ষাটের দশকে মোহামেডানের হয়ে ফুটবল খেললেও ভলিবলই ছিলো মোস্তাফা কামালের মূল পরিচয়। খেলোয়াড়ি জীবন শেষে জাতীয় ক্রীড়া পরিষদে ভলিবল কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন:
দীর্ঘদিন ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মোস্তফা কামালের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন সংগঠন।





