নিহত নাইম ইসলাম উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এছাড়াও একই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার, সুনিলের ছেলে লিখন এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র।
আরও পড়ুন:
স্থানীয়রা জানায়, গতকাল (বুধবার, ১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ডুবাই গ্রামের সনাতন ধর্মাম্বলীদের হোলি উৎসব উপলক্ষ্যে আনন্দ করছিল। দুপুরের দিকে নাইমসহ গ্রামের আরও তিন হিন্দু যুবক কোমল পানীয় স্পিরিটের বোতলে করে মদ্যপান করে। এর কিছু পর তারা বমি করে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম সন্ধ্যায় মারা যায়।
বিশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের হলি উৎসব ছিলো। উৎসবে হিন্দু-মুসলিম সবাই মিলে আনন্দ করছিল। এরই মধ্যে কিছু যুবক কোমল পানীয় স্পিরিটের বোতলে তুলে মদ্যপান করে। পরে বিষক্রিয়ায় একজন মারা যায়।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘মদ্যপানে অসুস্থ অবস্থায় কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে নাইম নামে একজন মারা যায়। এ বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’





