
আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে মাহে রমজান
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসুল্লিরা। এছাড়া, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এবার উৎসবের আমেজে রমজানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। রঙ্গিন কাপড় ,আলোকসজ্জা সামগ্রীসহ নানা উপাদানে ঘরবাড়ি সাজাচ্ছেন গাজার মুসুল্লিরা। নতুন সাজে সেজেছে দোকানপাটগুলোও। ফিলিস্তিনের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ লেবাননেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মাহে রমজান।

বিশ্ববাজারে অস্থিরতা: স্বর্ণের বার-কয়েন কেনায় আগ্রহ বেড়েছে মানুষের
নিরাপদ বিনিয়োগ হিসেবে মিশরে স্বর্ণের বার ও কয়েন কেনায় আগ্রহ বেড়েছে মানুষের। অস্থির বিশ্ববাজারে অর্থকে সুরক্ষিত করতে সোনালী এ ধাতুর বিনিয়োগেই এখন আস্থা। অন্যান্য খরচ কম থাকায় জুয়েলারির চেয়ে বার ও কয়েন কিনেই লাভবান হচ্ছেন তারা।

তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মিশর। জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার প্রশংসা করে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সীমিতভাবে খুলেছে গাজার জীবনরেখা ‘রাফাহ ক্রসিং’
সীমিত আকারে খুলেছে গাজা থেকে মিশরে যাওয়ার একমাত্র সংযোগ পথ রাফাহ ক্রসিং। মিশরের সিনাই উপদ্বীপের সঙ্গে যুক্ত রাফাহ ক্রসিংটি গাজার ২০ লাখের বেশি মানুষের ভরসার নাম। ক্রসিংয়ের পাশের রাফাহ শহরটি একসময় প্রায় আড়াই লাখ মানুষের আবাস ছিল। যুদ্ধের শুরুতে প্রায় এক লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, যাদের অনেকেই এখন পরিবারে ফিরতে চান। পাশাপাশি, জরুরি চিকিৎসার জন্য বাইরে যেতে ইচ্ছুক প্রায় ২০ হাজার রোগী রয়েছেন। যে কারণে রাফাহ ক্রসিং গাজাবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অধরা আফকন শিরোপা; বিষাদে হারাবেন, নাকি নতুন উদ্যমে ফিরবেন সালাহ?
আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) সেমিফাইনালে সেনেগালের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হলো মোহাম্মদ সালাহর। ক্লাব ফুটবলে বেশ কিছু সাফল্য এলেও জাতীয় দলের জার্সিতে আফকন জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো মিশর অধিনায়ক সালাহর। শেষ বাঁশিতে খেলার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল শিরোপার স্বপ্নও।

আফকনের ফাইনালে সেনেগাল, মিশরের স্বপ্নভঙ্গ
মরক্কোয় চলমান আফ্রিকান নেশন্স কাপ (আফকন) আসরের প্রথম সেমি-ফাইনালে মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেনেগাল। ম্যাচের জয়সূচক গোল করেছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে।

আফ্রিকান নেশন্স কাপ: সেমিফাইনালে মুখোমুখি হবে মহাদেশের চার ফুটবল পরাশক্তি
আফ্রিকান কাপ অফ নেশন্সের সেমিফাইনালে মাঠে নামছে মহাদেশের চার ফুটবল পরাশক্তি। বাংলাদেশ সময় আজ (বুধবার, ১৪ জানুয়ারি) রাত ১১টা এবং রাত ২টায় মাঠে গড়াবে সেমির লড়াই।

আফ্রিকান কাপ অব নেশন্স: আইভরি কোস্টকে হারিয়ে শেষ চারে মিশর
আফ্রিকান কাপ অব নেশন্সে শিরোপার লড়াইয়ে শেষ চারে উঠেছে মিশর। টুর্নামেন্টের আরেক হট ফেভারিট আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল। মরক্কোর আগাদিরে ম্যাচের ৪ মিনিটেই লিড নেয় মিশর।

আফ্রিকা কাপ অব নেশন্স: ‘সহজ’ জয়ে কোয়ার্টারে মিশর-নাইজেরিয়া
মোহাম্মদ সালাহর অতিরিক্ত সময়ের গোলে বেনিনকে ৩-১ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর। শেষ ষোলোর অন্য ম্যাচে ভিক্টর ওশিমেনের জোড়া গোলে মোজাম্বিককে ৪-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নাইজেরিয়া।

সালাহর গোলে আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলোতে মিশর
মোহাম্মদ সালাহর একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে আফ্রিকান নেশন্সে কাপের শেষ ষোলোতে উঠেছে মিশর। প্রথমার্ধের ৪৫ মিনিটে পেনাল্টি থেকে দলের পক্ষে একমাত্র গোলটি করেন সালাহ।

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি, সোমালিয়া-মিশর-আফ্রিকান ইউনিয়নের নিন্দা
স্ব-ঘোষিত সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে একমাত্র ইসরাইল স্বীকৃতি দেয়ায় নিন্দা জানিয়েছে সোমালিয়া, মিশর এবং আফ্রিকান ইউনিয়ন। এমনকি এটিকে আফ্রিকার হর্ন অঞ্চলের বিরুদ্ধে ইসরাইলের বিপদজ্জনক পদক্ষেপ হিসেবেও বিবেচনায় নিয়েছে দেশগুলো।

কষ্টার্জিত জয়ে আফ্রিকান কাপ অফ নেশন্স শুরু মিশরের
জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে আফ্রিকান কাপ অফ নেশন্সে যাত্রা শুরু করেছে মিশর। দ্য ফারাওরা জয় পেয়েছে ২-১ গোলের ব্যবধানে।