পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সৌদি-আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। মাসটিতে সেহেরি, রোজা ও তারাবীর নামাজ আদায়সহ ইবাদত বন্দেগিতে মশগুল থাকে ধর্মপ্রাণ মুসুল্লিরা।
স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সৌদির আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে আজ প্রথম সেহেরি ও রোজা পালন করছেন মক্কা, মদিনার মুসুল্লিরা। শুধু সৌদি নয়, প্রথম রোজা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মুসুল্লিরাও। এবারের রমজান উপলক্ষে বেসরকারি পেশাজীবীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত জানিয়েছে আরব আমিরাত। এছাড়া, প্রথম রমজান ঘিরে উচ্ছ্বসিত মিশরের মুসুল্লিরাও।
মিশরের স্থানীয়দের একজন বলেন, ‘রমজানের রীতি-নীতি দেখতে হলে মিশরে আসতে হবে। এ মাসে কায়রোর প্রতিটি অলিগলি আলোসজ্জায় ভরপুর থাকে। এছাড়া, রমজানে আমরা ঐতিহ্য হিসেবে শুকনো খাবার ও মাছ-মাংস মজুদ করে রাখি।’
আরও পড়ুন:
এবার ভিন্ন আমেজে রমজান পালন করছে গাজার মুসুল্লিরা। টানা দুই বছর পর উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়া, বাসিন্দাদের মুখে ফুটেছে হাসি। হরেক রঙ্গের আলোকসজ্জায় সেজেছে উপত্যকার দোকানগুলো। খাবারের বিপণীগুলোতেও বাড়তি ভিড় মুসুল্লিদের। এমনকি ক্যাম্পে আশ্রয় নেয়া বাস্ত্যুচ্যুতরাও রঙ্গিন কাপড় ও আলোর ঝাড়বাতিতে সাজিয়েছে ঘর।
তবে টানা দুই বছরের ইসরাইলি আগ্রাসনের বিপর্যস্ত ফিলিস্তিনের মুসুল্লিদের রমজান পালনের খবরের প্রতি বাড়তি আকর্ষণ থাকে বিশ্ববাসীর। এবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ায়, হাসি ফুটেছে গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের মুসলিমদের মুখে। এমনকি ক্যাম্পে আশ্রয় নেয়া গাজার বাসিন্দারা রঙ্গিন কাপড় ও আলোর ঝাড়বাতিতে সাজিয়েছে ঘর। তবে সিয়াম সাধনার এ মাসেও চলমান ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে তারা। এছাড়া, উপত্যকার পূর্ণাঙ্গ ত্রাণসামগ্রী প্রবেশে ইসরাইলকে বাধ্য করতে আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
এছাড়া, গাজার পাশাপাশি আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ লেবাননেও নানা আনুষ্ঠানিকতায় রোজা শুরু হয়েছে। রমজান উপলক্ষে মসজিদগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। সাজানো হয়েছে ঘরবাড়িও।
গাজার একজন বলেন, ‘ঘরবাড়ি সাজানো হলে তা শিশুদের মনকে আনন্দিত করে। এটা রমজানের বাড়তি আবহ নিয়ে আসে। আশা করি এবারের রমজান সবার ভালো যাবে।’
লেবাননবাসীর প্রত্যাশা, রমজান মাসে দেশটিতে যুদ্ধবিরতি ভেঙ্গে নতুন করে কোনো হামলা চালাবে না ইসরাইলি বাহিনী।





