
তৃণমূলে কংগ্রেসে অভ্যন্তরীণ সংকটে বিদ্রোহীদের নতুন কর্মসমিতি গঠন
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপসারণের দাবি করে তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করছে দলটির বিদ্রোহী ব্লক।

নিজ দল থেকে মমতার বিদায়; তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এক সময় যা কল্পনাতেও ভাবা কঠিন ছিল, শেষ পর্যন্ত সেটাই বাস্তবে দেখা গেল। যে দলটি প্রায় তিন দশক আগে গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের শীর্ষ পদ থেকেই সরিয়ে দেয়া হল তাকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। খবর আনন্দবাজার পত্রিকা।

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক, মমতার কংগ্রেস প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন
দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন চলছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সব রাজ্যের শীর্ষ নেতাদের বৈঠকের জন্য তলব করেছে কংগ্রেস। যদিও জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি মমতা বা কংগ্রেসের কোনো নেতা। এদিকে কংগ্রেসের সঙ্গে কিছুতেই তৃণমূল কংগ্রেসের মিশবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতাবিরোধী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনঠাসা মমতা
পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর এবার তাকে লড়তে হচ্ছে দলত্যাগ, বিদ্রোহ আর আস্থাহীনতার বিরুদ্ধে। তৃণমূল কি আবার ঘুরে দাঁড়াবে? নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হবে নতুন এক অধ্যায় সেই উত্তরই খুঁজছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লোকসভাতেও ভাঙন, চাপে মমতার তৃণমূল কংগ্রেস
পশ্চিমবঙ্গের বিধানসভায় পরিষদীয় দলের পর এ বার লোকসভাতেও ভাঙন ধরলো তৃণমূল কংগ্রেসের। কেননা, লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতা বন্দোপাধ্যায়কে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে। আর এর মধ্য দিয়ে বিধানসভার মতো লোকসভাতেও তৃণমূলের উপর থেকে নিয়ন্ত্রণ হারালেন মমতা।

কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। শুক্রবার (৫ জুন) কলকাতা পৌরসভায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তৃণমূলে ভাঙনের গুঞ্জন; বাড়ছে রাজনৈতিক জল্পনা
তৃণমূলের অন্দরে হঠাৎ এমন কী বিস্ফোরণ ঘটলে যে, বিধায়কদের ছাপিয়ে এবার সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখছেন না। সূত্রের খবর বলছে, তৃণমূলে অনেক সাংসদ বিজেপিতে যোগ দিতে ওঠে পরে লেগেছেন। দলের মধ্যে ভাঙনে কে বা কারা দায়ী; কোন কোন ইস্যুতে দুই টুকরো হলো তৃণমূল কংগ্রেস?

‘জোড়া ফুল’ আর এক নেই; ২০ সাংসদের বিজেপিতে যাওয়ার খবরে নতুন তোলপাড়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের শাসন হারানোর পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ১৮তম বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে নিজের পছন্দের প্রার্থীকে বসাতেও ব্যর্থ হয়েছেন তৃণমূল নেত্রী। উল্টো দল থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই এখন বিধানসভার বিরোধী দলনেতার আসনে বসেছেন।

ভেঙে যেতে পারে তৃণমূল, মমতার হাতছাড়া হওয়ার শঙ্কায় ‘জোড়া ফুল’ প্রতীক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলটির ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ আলগা হওয়ার উপক্রম হয়েছে এবং এমনকি দলীয় প্রতীক ‘জোড়া ফুল’ হাতছাড়া হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। তৃণমূলের অন্তত ৫০ জন বিধায়ক দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা একটি গ্রুপ গঠনের পরিকল্পনা করছেন বলে চাঞ্চল্যকর দাবি উঠেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’, বন্ধ ধর্মীয় সহায়তা প্রকল্প
অবশেষে পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে এবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন দিলো রাজ্য সরকার। যার আওতায় প্রতি মাসে রাজ্যের নারীদের দেয়া হবে ৩ হাজার রুপি করে ভাতা। আগামী ১ জুন থেকে কার্যকর হচ্ছে এ প্রকল্প। এদিকে, বন্ধ হচ্ছে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেয়া সহায়তা প্রকল্পগুলো।

পশ্চিমবঙ্গে ‘বুলডোজার রাজনীতি’ চলবে না: মমতা
পশ্চিমবঙ্গে সদ্য গঠিত বিজেপি সরকারের ‘অবৈধ দখলদারিত্ব বিরোধী’ উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানকে ‘বুলডোজার রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে রবীন্দ্রনাথ-নেতাজির এই ভূমি শাসন করা যাবে না। খবর দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।

মমতার ওকালতি করার বৈধতা নিয়ে তথ্য চাইলো বার কাউন্সিল অব ইন্ডিয়া
কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাক পরে শুনানি করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওকালতি পেশার বর্তমান অবস্থা ও নিবন্ধনের তথ্য জানতে চেয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে নির্দেশ দেয়া হয়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।