
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ (বুধবার, ২৬ আগস্ট) চীন সরকারের আমন্ত্রণে সফররত মাহদী আমিন বেইজিংয়ে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের এক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উসাইন বোল্টের রেকর্ড ভাঙলো চীনের হিউম্যানয়েড রোবট
১০০ মিটার স্প্রিন্টে জামাইকান অ্যাথলেট উসাইন বোল্টের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে চীনের তৈরি এক হিউম্যানয়েড রোবট। গত শনিবার বেইজিংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এর প্রাথমিক ট্রায়ালে ‘তিয়ানগং আল্ট্রা’ নামের রোবটটি ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছে ৯.৩৯ সেকেন্ড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনজুড়ে টাইফুন ‘ডলফিনের’ তাণ্ডব, ভাঙলো বৃষ্টিপাতের রেকর্ড
চলতি বছর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ রাজধানী বেইজিংসহ দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে তাণ্ডব চালাচ্ছে। বেইজিংয়ে অতি ভারী বৃষ্টিপাতে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং বহু গাড়ি আটকা পড়েছে। এর আগে দেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বৃষ্টিপাতের নতুন রেকর্ড গড়েছে টাইফুনটি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের মধ্যাঞ্চলে টাইফুন ডলফিন, ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধসের শঙ্কা
চলতি বছর চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুন ডলফিন এখন দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইর দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সম্ভাব্য অতিবৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) প্রদেশটির পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং নির্মাণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংঘাত বন্ধ ও শত্রুতা দমনে জাতিসংঘকে অগ্রাধিকার দেয়ার আহ্বান চীনের
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ ও শত্রুতা দমনে জাতিসংঘকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক বৈঠকে এ কথা জানায় বেইজিং।

প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে চীন: ইয়াও ওয়েন
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে বেইজিং।

বিশ্বের বৃহত্তম পদ্মপুকুরে রঙিন ফুলের অপার সৌন্দর্য
রঙিন ফুলে টইটম্বুর বিশ্বের সবচেয়ে বড় পদ্মপুকুর। চীনের পূর্বাঞ্চলে অবস্থিত পুকুরটিতে ৩০০ প্রজাতির পদ্মের সৌন্দর্যের সাক্ষী হতে ভিড় করছেন দর্শনার্থীরা। ২৭০০ একরের পদ্মপুকুরটি বিশ্বের সর্ববৃহৎ হিসেবে স্বীকৃতি পায় ২০১৬ সালে। অন্যদিকে বেইজিংয়ে ফুটেছে সৌভাগ্যের প্রতীক বিবেচিত বিরল জোড়া পদ্ম।

দুর্ঘটনার এক সপ্তাহ পরেও অজানা বেইজিংয়ে বিমান বিধ্বস্তের কারণ
দুর্ঘটনার ১ সপ্তাহ পার হতে চললেও এখনও জানা যায়নি চীনের বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ। এমনকি চীনা সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে ১০৯ তলা ঐ টাওয়ারের ভিডিও এবং ছবি। সবচেয়ে রহস্যজনক বিষয়, স্থায়ী নো-ফ্লাই জোন ঘোষণার পরেও কীভাবে বেইজিংয়ের রাজনৈতিক এলাকায় প্রবেশ করলো উড়োজাহাজটি উত্তর মেলেনি এ প্রশ্নেরও।

বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে তার সঙ্গে বৈঠকের পর জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন ও শিক্ষা খাতে বাংলাদেশে ৯.২১ বিলিয়ন (৯২১ কোটি) মার্কিন ডলার মূল্যের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১২টি কোম্পানি।

বেইজিংয়ের সিআইটিআইসি টাওয়ারে উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় একটি গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। পুলিশের তল্লাশি চালানো ওই গাড়িটির মালিকের নাম লিউ জুনহুয়া বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ (শুক্রবার, ২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।

চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সহায়ক পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। বেইজিংয়ে ‘বিনিয়োগ বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের জন্য শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে বাংলাদেশ।