
রিয়ালের জয়ের দিনে, হারলো ম্যানইউ
চ্যাম্পিয়ন্স লিগে রাতে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হাই ভোল্টেজ ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ইন্টার মিলান ইউসিএলে মৌসুমের প্রথম জয়ের দেখা পেলেও অঘটনের শিকার ম্যানচেস্টার ইউনাইটেড।

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মহারণ; ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল-বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, অ্যাস্টন ভিলা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সামনে জার্মান প্রাচীর লিপজিগ। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। তবে বিগ এই ম্যাচের আগে বড় চিন্তা কোচ ভিনসেন্ট কোম্পানির অসুস্থতা। পায়ের চোটের কারণে এই ম্যাচে ডাগআউটে থাকবেন সহকারী কোচ অ্যারন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

অঘটনের শিকার মিলান; চমক দেখালো ভাইকিং
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে প্রথমার্ধে বার্সেলোনার কঠিন পরীক্ষা নিলেও জয় পায়নি গ্যালাতাসারে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গে ড্র করে সবাইকে চমকে দিয়েছে নবাগত দল ভাইকিং এফকে। তবে রাতের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে ক্লাব ব্রুজ। ইন্টার মিলানকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে দলটি।

বুন্দেসলিগায় প্রতিপক্ষের জালে বায়ার্নের ৭ গোল
ইতালিয়ান বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ৭-০ গোলের বড় জয়ে ম্যাচের নায়ক মাইকেল ওলিসে। ফরাসি ফরোয়ার্ড করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক।

ইপিএলে রাতে চেলসির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) রাতে মাঠে নামছে চেলসি, তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। গটেক কমিউনিটি স্টেডিয়াম ব্রেন্টফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন, আলোচনায় মেসিও
ব্যালন ডি’অরের দৌড়ে এবার আলোচনার কেন্দ্রে হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কাটাচ্ছেন দুর্দান্ত সময়। নিজের সম্ভাবনার কথা বলতে গিয়ে কেইনের কণ্ঠে উঠে এসেছে লিওনেল মেসির প্রসঙ্গও।

চ্যাম্পিয়নস লিগে ফিরেই ম্যানইউর দাপট, গোলবন্যায় বায়ার্ন—অভিষেকে কোমোর চমক
দীর্ঘ দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরেই দাপুটে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে সাবাহ এফকেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের সেরা মঞ্চে প্রত্যাবর্তন রাঙিয়েছে রেড ডেভিলরা। একই রাতে গোলবন্যা বইয়ে দিয়ে বোডো গ্লিমটকে ৫-০ গোলে হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর চ্যাম্পিয়নস লিগের অভিষেকেই চমক দেখিয়েছে কোমো। লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে স্মরণীয় শুরু করেছে ইতালিয়ান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগ: রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বায়ার্ন-ম্যানইউ
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) মাঠে নামছে ইউরোপের দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড।

সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকা প্রকাশ; রিয়াল মাদ্রিদ শীর্ষে, বাকিরা কে কোথায়?
আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ‘ব্র্যান্ড ফাইন্যান্স’ (Brand Finance Football 50 2026 Report)-এর ২০২৬ সালের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের (Most Valuable Football Club Brand 2026) শীর্ষ মুকুট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ব্র্যান্ড মূল্য এক বছরে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৪০ কোটি ইউরোতে (২৭৬ কোটি ৬০ লাখ ডলার)।

কেউ দোকানদার, কেউ কাঠমিস্ত্রি; তবু হ্যারি কেইনদের বিপক্ষে খেলাই তাদের জীবনের সেরা অর্জন
বেশিরভাগ ফুটবল ক্লাবের স্বপ্ন থাকে শিরোপা জেতা, বড় তারকা তৈরি করা কিংবা ইতিহাস গড়া। কিন্তু জার্মানির ছোট্ট অপেশাদার ক্লাব এফসি রোটাখ-এগার্ন পরিচিত হয়েছে একেবারেই ভিন্ন কারণে। প্রতি বছর তারা মাঠে নামে ইউরোপের অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর ম্যাচ শেষে স্কোরবোর্ডে থাকে গোলবন্যা। তবু তাদের মুখে থাকে হাসি।

৫৫ মিলিয়ন ইউরোতে ইসমাইল সাইবেরিকে দলে ভেড়ালো বায়ার্ন মিউনিখ
বিশ্বকাপে মরক্কোর হয়ে দারুণ পারফর্ম করা ইসমাইল সাইবেরিকে সাড়ে ৫৫ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ালো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বিশ্বকাপে ৪ ম্যাচে ৩ গোল ও পেনাল্টি শ্যুটআউটে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক গোল করে মরক্কোকে তুলেছেন শেষ ষোলোতে। আর এ পারফরম্যান্সই মনে ধরেছে বাভারিয়ানদের। ক্লাবের সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন এ মরক্কান তারকা।

লেওয়ানডোস্কির বিদায়ী ম্যাচে বার্সার বড় জয়
বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শেষবারের মতো খেলে ফেললেন রবার্ট লেওয়ানডোস্কি। তার বিদায়ী ম্যাচে ৩-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সা। কাতালান ক্লাবটির কঠিন সময়ে এসেও আলাদাভাবে নজর কেড়েছিলেন তিনি। দলের প্রতিটি সাফল্যের পেছনে রেখেছেন বড় ভূমিকা।