লা লিগার ম্যাচে দিবাগত রাত ২টায় ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগে ২৩ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা।
বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকায় আজ জয় পেলেই টেবিলের শীর্ষে উঠবে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। শেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে রিয়াল।
আরও পড়ুন:
এদিকে সিরি-আ’তে হাইভোল্টেজ ম্যাচে য়্যুভেন্তাসের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। ২৪ ম্যাচ শেষে ইন্টার শীর্ষে থাকলেও নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান কাছাকাছি থাকায় একটি হার বদলে দিতে পারে পরিস্থিতি।
এছাড়া বুন্দেসলিগায় টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ অবশ্য কিছুটা স্বস্তি নিয়েই মাঠে নামবে। বাভারিয়ানদের প্রতিপক্ষ রেলিগেশন জোনের কাছে থাকা ওয়ার্ডার ব্রেমেন।





