Recent event

চ্যাম্পিয়ন্স লিগ: শেষ শোলোর ড্র অনুষ্ঠিত, কে খেলবে কার বিপক্ষে?

ইউসিএল
ইউসিএল | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে কে কার মুখোমুখি হবে তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলে ড্রয়ের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটেছে।

শেষ ষোলোতে আবারও মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এর আগে, ২০২২-২৩ মৌসুমেও শেষ আটে ওঠার লড়াইয়ে একে অপরের বিপক্ষে লড়ে হয় এই দুই দল।

এদিকে আতালান্তার বিপক্ষে লড়বে বায়ার্ন মিউনিখ। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মুখোমুখি হবে লিভারপুল। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি খেলবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে।

আরও পড়ুন:

এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ টটেনহ্যাম। নরওয়ের ক্লাব বোদো গ্লিমট শেষ ষোলোতে পেয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনকে।

আর্সেনালের প্রতিপক্ষ বায়ার লেবারকুসেন। আর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার খেলবে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় ১০ ও ১৭ মার্চ দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে।

এসএইচ