বাংলাদেশ নারী ফুটবল দল
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ খেলতে আজ (শনিবার, ২১ মার্চ) সকালে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক এ টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে ১ এপ্রিল।

এশিয়ান কাপের মিশন শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ নারী ফুটবল দল

এশিয়ান কাপের মিশন শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ নারী ফুটবল দল

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকায় পৌঁছায় ঋতুপর্ণা-মনিকারা।

ভাগ্য নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ভাগ্য নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নারী এশিয়ান কাপ

নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে মাঠে নামবে বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়ার কাছে হারলেও, এখনো কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

এশিয়ান কাপে হারলেও লড়াকু বাংলাদেশ, পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে সতর্কবার্তা বাফুফের

এশিয়ান কাপে হারলেও লড়াকু বাংলাদেশ, পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে সতর্কবার্তা বাফুফের

প্রথমবার এশিয়ান কাপে খেলতে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে হারলেও, হার না মানা মানসিকতায় প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে প্রথম ম্যাচে প্রত্যাশার চেয়ে ভালো খেললেও, আগামী ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আফঈদাদের সতর্ক করে দিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। বুধবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান জানিয়েছেন ভবিষ্যতের কর্ম পরিকল্পনাও।

শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

এশিয়ান কাপের মঞ্চে পরাশক্তি চীনের বিপক্ষে সাহসী পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হার মেনেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৯ বারের চ্যাম্পিয়নদের সামনে দারুণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত গোল হজম এড়াতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

দারুণ লড়াই, শেষ মুহূর্তের ভুলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

দারুণ লড়াই, শেষ মুহূর্তের ভুলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

র‍্যাংকিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা এশিয়ার পরাশক্তি চীনের বিপক্ষে দারুণ লড়াই করেও প্রথমার্ধের শেষ দিকে দুটি ভুলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের সামনে সাহসী ফুটবল উপহার দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

প্রথমার্ধে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রথমার্ধে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭ গোলে এগিয়ে বাংলাদেশ

নারী এশিয়ান কাপ বাছাইপর্ব

তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে প্রথমার্ধ শেষে ৭ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। আজ (শনিবার, ৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। এক ম্যাচ আগেই এশিয়া কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

২০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল

২০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল

এক ম্যাচ আগেই এশিয়া কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (শনিবার, ৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলছে বাংলাদেশ।

শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করতে চায় বাংলাদেশ

শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করতে চায় বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরইমধ্যে নিজেদের লক্ষ্য অর্জিত হলেও, শতভাগ সাফল্য নিয়ে বাছাইপর্ব শেষ করতে চায় বাংলাদেশ। একইসঙ্গে আগামী বিশ্বকাপে নজর দিচ্ছেন অধিনায়ক। মিয়ানমারের ইয়াংগুনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে দেশে ছেড়েছে নারী ফুটবল দল

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে দেশে ছেড়েছে নারী ফুটবল দল

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মিয়ানমারের উদ্দেশে দেশে ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল (মঙ্গলবার, ২৪ জুন) রাত ২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় নারী ফুটবলাররা।

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নারী ফুটবলাররা

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নারী ফুটবলাররা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।

হার দিয়ে শুরু নারী ফুটবল দলের

হার দিয়ে শুরু নারী ফুটবল দলের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।