
ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ পরাজয়ে হতাশ ট্রাম্প; রিপাবলিকানদের মধ্যেও ফাটল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একের পর এক রাজনৈতিক ধাক্কা নেমে এসেছে। ওয়াশিংটন ও আন্তর্জাতিক অঙ্গনে তার একচ্ছত্র আধিপত্যের ধারণা এখন প্রশ্নের মুখে। সিএনএন-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, এমন সপ্তাহে ট্রাম্প মারাত্মক হতাশা ও ক্ষোভে ফুঁসছেন, যখন তার একাধিক অগ্রাধিকার একসঙ্গে ভেঙে পড়ছে।

লন্ডন থেকে নিউ ইয়র্কে ৪০০ কোটি ডলারের স্বর্ণ সরাতে সমঝোতার পথে ভেনেজুয়েলা
ব্যাংক অব ইংল্যান্ডে রাখা ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪০০ কোটি মার্কিন ডলারমূল্যের স্বর্ণভান্ডার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সরকার ও বিরোধীপক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তিন বছর পর সুদের হার বাড়ালো মার্কিন ফেডারেল রিজার্ভ
মূল্যস্ফীতির লাগাম টানতে দীর্ঘ তিন বছরের মধ্যে এই প্রথম সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং রেকর্ড মূল্যস্ফীতির মুখে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্ত নেয়া হলো।

দেশে–বিদেশে একের পর এক ধাক্কা; চরম ক্ষুব্ধ ট্রাম্প
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দেশীয় রাজনীতি, আদালত ও পররাষ্ট্রনীতি সব ফ্রন্টেই একের পর এক বড় ধাক্কা খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিচার বিভাগের কঠোর অবস্থান, নিজের দলের আইনপ্রণেতাদের ভিন্নমত এবং আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদের দূরত্ব বাড়ায় চরম অস্বস্তি ও ক্ষোভে পড়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বেসরকারি খাতে (নন-ফার্ম) কর্মসংস্থানের অপ্রত্যাশিতভাবে পতনের ফলে সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে। গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) এই দাম গত সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে বিদায়ী সপ্তাহটি স্বর্ণের বাজারের জন্য গত সাত মাসের মধ্যে সেরা সপ্তাহে পরিণত হয়েছে বলে মনে বাজার বিশ্লেষকরা। রয়টার্সের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা: চাঙা ডলার, কমছে ইয়েনের মান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় এশিয়ার বাজারে আজ (শুক্রবার, ১৯ জুন) ডলারের মান শক্তিশালী হয়েছে। বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের মান চার দশকের সর্বনিম্নের কাছাকাছি পৌঁছে গেছে। ইয়েনের পতন ঠেকাতে আবারও বাজারে হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন কেভিন ওয়ার্শ। উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যেই আগামী ৪ বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন তিনি।

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থির যুক্তরাষ্ট্রের বাজার, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে চাপ বেড়েছে। তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ জোরালো হয়েছে একই সঙ্গে এর প্রভাবে শেয়ারবাজারও নিম্নমুখী রয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লিসা কুককে জরুরি ভিত্তিতে অপসারণের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তা লিসা কুককে জরুরি ভিত্তিতে অপসারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা কেন্দ্রীয় ব্যাংকের ১১১ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

ফেডের কার্যবিবরণী: কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতি ঝুঁকি বড়
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বেশিরভাগ কর্মকর্তা মনে করছেন, মুদ্রাস্ফীতির ঝুঁকি কর্মসংস্থান সম্পর্কিত ঝুঁকির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণীতে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ বিভাজনকে স্পষ্ট করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ তথ্য জানায়।

‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রধান জেরোমি পাওয়েলের পদত্যাগ করা উচিত’
অবিলম্বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রধান জেরোমি পাওয়েলের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করতে কংগ্রেসের প্রতি আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (২ জুলাই) ট্রুথ স্যোশালে এক বার্তায় এমন বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প।

রাজনৈতিক চাপ সত্ত্বেও অবস্থানে অনড় ইউএস ফেড
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) টানা চতুর্থ নীতিগত বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার কমানোর জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, স্বাধীন ফেডারেল রিজার্ভ সম্প্রতি উচ্চ সুদের হার কিছুটা কমালেও ট্রাম্পের ট্যারিফ বা শুল্কের প্রভাব মার্কিন অর্থনীতিতে ছড়িয়ে পড়ায় চলতি বছর সুদের হার স্থিতিশীল রাখা হয়েছে।