
মালদ্বীপে গ্যাসের আগুনে ৫ বাংলাদেশি নিহত, আহত ২
মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাসের আগুনে পাঁচ বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) ভোরে একটি কোম্পানির লেবার কোয়ার্টারে এ হতাহতের ঘটনা ঘটে বলে সেখানকার বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ জানিয়েছেন।

সৌদি আরবে ইরানের মিসাইল কেড়ে নিলো টাঙ্গাইলের মোশাররফের প্রাণ
অভাবের সংসারটা একটু ভালো করার স্বপ্ন নিয়ে ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশারফ হোসেন (৪০)। আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। কিন্তু দূর প্রবাসে কর্মরত অবস্থায় গতকাল (রোববার, ৮ মার্চ) ইরানের মিসাইল হামলায় থেমে গেলো তার জীবন সংগ্রাম।

আন্তর্জাতিক নারী দিবসে প্রবাসী নারীকর্মীদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি
প্রায় ১০ লাখের বেশি নারী কর্মী বর্তমানে বিদেশে কর্মরত। সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার। যাদের বেশিরভাগই শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনসহ নিপীড়নের নানা অভিযোগ আছে। গেল আট বছরে প্রায় ৮০০ নারীর মরদেহ দেশে ফিরেছে বাক্সবন্দী হয়ে। আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারীদের মতো প্রবাসের নারীকর্মীদেরও অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান সংশ্লিষ্টদের।

ওমানের পর্যটন অঞ্চলে বাংলাদেশি বিপণিবিতান, আস্থা বাড়ছে ভিনদেশিদের মধ্যেও
ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দূরে হাইফার মার্কেট চালু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান। ওমান সরকারের নতুন রূপে ঢেলে সাজানো পর্যটন এলাকা আল আশকারায় এ বিপণিবিতান বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশিদের মধ্যেও আস্থা তৈরি করছে। যা দেশের ভাবমূর্তিতে ইতিবাচক সংযোজন বলছেন প্রবাসীরা।

নির্বাচন ঘিরে আগ্রহ প্রবাসেও, প্রবাসীদের কণ্ঠে পরিবর্তনের প্রত্যাশা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সীমানা পেরিয়ে প্রবাসেও আগ্রহ কম নয়। আইনের সুশাসন, দুর্নীতি দমন এবং প্রবাসীদের মর্যাদা রক্ষায় নতুন সরকার কাজ করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা।

প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট, খুশি লেবানন প্রবাসীরা
প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে থেকে ইতিহাসে প্রথমবার ভোট দেয়ার সুযোগ পেয়ে খুশি লেবাননে থাকা রেমিট্যান্স যোদ্ধারা। ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন অনেক প্রবাসীরা।

খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা
রাজনৈতিক সংগ্রাম আর দীর্ঘ অসুস্থতার লড়াই শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত দেশ ও প্রবাস। লন্ডনে চিকিৎসাকালীন শেষ সাক্ষাতের স্মৃতি আবেগতাড়িত করেছে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের।

দালাল নির্ভরতায় বাড়ছে বিদেশযাত্রার খরচ; নারী-পুরুষ বৈষম্যেও বাড়ছে ব্যয়
কাগজে কলমে সৌদি আরব, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ পাঁচ থেকে আট লাখ টাকা হলেও বাস্তবে এটি দ্বিগুণ, কখনও তিনগুণ। আবার পুরুষ অভিবাসী কর্মীর নিয়োগে খরচ নারী অভিবাসী কর্মীর চেয়ে প্রায় চারগুণ বেশি। এ টাকার বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগী বা দালাদের পকেটে। রাষ্ট্রকে দায়বদ্ধ না করতে পারলে ব্যয় কমানো সম্ভব নয়- বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস
সুদীর্ঘ প্রবাস জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে যুক্তরাজ্য বিএনপিসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতারা মনে করছেন, তার দেশে ফেরা বিএনপিকে আরও চাঙা করবে এবং রাজনীতিতে নতুন গতি ও মনোবল ফিরিয়ে আনবে।

নিউ ইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
নিউ ইয়র্কে প্রবাসে কর্মরত ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের’ (ইউএসএ) অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জমকালো এ আয়োজনে সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। নিউ ইয়র্ক সিটির একটি হলরুমে স্থানীয় সময় গতকাল (রোববার, ৫ অক্টোবর) রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসে ‘টাকা ওড়ে’, দালালদের কারসাজিতে নিঃস্ব ভোলার শতাধিক পরিবার
ভালো চাকরি আর মোটা অংকের বেতনের চাকরির আশায় লাখ লাখ টাকা দালালের হাতে তুলে বিদেশে পাড়ি জমাচ্ছেন বহু যুবক। কিন্তু দালাল চক্রের কারসাজিতে প্রতিশ্রুত চাকরি না পেয়ে শেষ পর্যন্ত অনেকেই অসহায় জীবন পার করছেন প্রবাসে। তেমনি ভোলার এক দালাল চক্রের প্রতারণায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার।

প্রবাসের কর্মব্যস্ততার মাঝে ‘মা দিবস’ কতটা মনে করায় মাকে?
কর্মব্যস্ত জীবনে, দূর পরবাসে সবার সুযোগ হয় না পরিবারের সঙ্গে থাকার। মোবাইল ফোনই মাধ্যম, যা দিয়ে প্রতিনিয়ত মা-বাবার সঙ্গে হয় যোগাযোগ। মা দিবসে মায়ের অভাব যেন আরো বেশি করে অনুভব করেন প্রবাসীরা।