ব্যবসা-বাণিজ্য ও পর্যটনকে নতুনরূপে সাজাচ্ছে ওমান সরকার। দেশটির ব্যবসা-বাণিজ্য প্রসারে স্থানীয়দের পাশাপাশি ভিনদেশিরাও ভূমিকা রাখছেন। স্থানীয় ওমানিদের সঙ্গে নিয়ে ব্যবসা সম্প্রসারণের এ সুযোগ কাজে লাগাচ্ছেন বাংলাদেশিরা।
এ ধারাবাহিকতায় রাজধানী মাস্কাট থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে পর্যটন এলাকা আল আশকারায় হাইফার মার্কেট চালু করে আলোচনায় আল বারাকা নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রবাসীরা জানান, বাংলাদেশিরা এখানে দিন দিন সফলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পোশাক, শাক-সবজি, মাছ-মাংসসহ একই ছাদের নিচে মিলছে নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্য। প্রবাসীরা জানান, ওমানে বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় বিপণিবিতান এটি। গুণগত মান ও সুলভ মূল্যে পণ্য পেয়ে ক্রেতারাও খুশি।
আরও পড়ুন:
প্রবাসীরা আরও জানান, আগে অনেক দূরে কেনাকাটা করতে হতো। কিন্তু এখন যাওয়ার প্রয়োজন পড়বে না। প্রতিষ্ঠানের বাংলাদেশি মালিক জানান, আল বারাকায় প্রায় ৪ শতাধিক বাংলাদেশি কর্মী কাজ করছেন। ব্যবসা সম্প্রসারণ করায় বাড়ছে দেশিয় শ্রমিকদের কর্মসংস্থানও। যা দেশের রেমিট্যান্স প্রবাহেও ভূমিকা রাখছে।
ওমান আল বারাকা গ্রুপের চেয়রাম্যান আবু ইউছুফ সিআইপি বলেন, ‘এখানে ৯০ শতাংশ কর্মী বাংলাদেশি। এছাড়াও ভারত, পাকিস্তান, ওমানের নাগরিকরা এখানে কাজ করেন। যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশিদের গুরুত্ব দেয়া হচ্ছে।’





