নিরাপত্তা বাহিনী
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমা পৃথক দুটি বোমা হামলা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানায়। গতকাল স্থানীয় সময় (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক বোমা হামলা ও গোলাগুলির সময় আরও ১২ জন আহত হয়েছে বলে জানা যায়।

ভোলায় ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, দশ হাজারের অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়ন

ভোলায় ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, দশ হাজারের অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়ন

দ্বীপ জেলা ভোলার ৪টি সংসদীয় আসনের ৫২৫টি যার মধ্যে ১৩১ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৬টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১০ হাজার ১৭৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিবাদে না জড়াতে নিরাপত্তা বাহিনীকে ট্রাম্পের আদেশ

বিবাদে না জড়াতে নিরাপত্তা বাহিনীকে ট্রাম্পের আদেশ

আইসিই এজেন্টদের অভিবাসী বিরোধী অভিযান ও মার্কিন নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। সহিংসতা এড়াতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যে বিক্ষোভকারীদের সঙ্গে বিবাদে না জড়াতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দিয়েছেন ট্রাম্প। তীব্র জনরোষের মুখে ছেড়ে দেয়া হয়েছে আইসিইর হাতে আটক পাঁচ বছরের শিশুকে। আদালত শিশুটির বাবাকেও ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। আর মিনিয়াপোলিসে মার্কিন নাগরিক হত্যার তদন্তের ভার এফবিআইকে দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম।

ওমরাহ শেষেই দেশে ফিরবেন তারেক রহমান

ওমরাহ শেষেই দেশে ফিরবেন তারেক রহমান

নভেম্বরের শেষ সপ্তাহে ওমরাহ করতে সৌদি আরব যেতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমরাহ শেষেই দেশে ফিরবেন তিনি- এমনটাই নিশ্চিত করেছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে বাসভবন, অফিস ও বুলেটপ্রুফ গাড়ি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনীই যথেষ্ট নয়, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নেপালে রাজতন্ত্রপন্থি বিক্ষোভে সংঘর্ষ, নিহত ২

নেপালে রাজতন্ত্রপন্থি বিক্ষোভে সংঘর্ষ, নিহত ২

নেপালে রাজতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

কাল থেকে রেলে ঈদযাত্রা শুরু; গুরুত্বপূর্ণ স্টেশনে থাকবে পর্যবেক্ষক টিম, নিরাপত্তাও বাড়তি

কাল থেকে রেলে ঈদযাত্রা শুরু; গুরুত্বপূর্ণ স্টেশনে থাকবে পর্যবেক্ষক টিম, নিরাপত্তাও বাড়তি

আগামীকাল (সোমবার, ২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা। এবার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে কাজ করবে আলাদা পর্যবেক্ষক টিম। মোতায়েন করা হয়েছে দ্বিগুণ নিরাপত্তা বাহিনী। আন্তঃনগর ৪৩টি ট্রেনের পাশাপাশি চলবে ২৬টি মেইল ট্রেন। যাত্রার দিন মিলবে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট। তবে আন্তঃনগর ট্রেনে চাহিদার তুলনায় আসন সংখ্যা বরাবরই নগণ্য।

‘গুমের শিকার ৩৩০ জনের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে’

‘গুমের শিকার ৩৩০ জনের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে’

এক হাজার ৭৫২টি গুমের অভিযোগের মধ্যে ১ হাজারটি গুমের তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় গুম কমিশন। মঙ্গলবার কমিশন জানায়, গুমের শিকার ৩৩০ জনের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে কমিশন বলছে, ব্যক্তির দায়ের জন্য কোনো নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করে সমীচীন হবে না।

লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার, ৩ ফেব্রুয়ারি ) রাতে সরই ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া এলাকা থেকে তাদের যৌথবাহিনী উদ্ধার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলে বিক্ষোভ

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলে বিক্ষোভ

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধ ও অস্ত্র বিরতি কার্যকরের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং গাজার সংঘাতে তার ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ জানান হাজারো বিক্ষোভকারী। তেলআবিবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষও হয় পুলিশের।

অস্ত্র জমার বিপরীতে আসাদ সেনাদের অস্থায়ী বসতি কার্ড দিচ্ছে এইচটিএস

অস্ত্র জমার বিপরীতে আসাদ সেনাদের অস্থায়ী বসতি কার্ড দিচ্ছে এইচটিএস

অস্ত্র ও মূল্যবান সামগ্রী জমা দেয়ার বিপরীতে আসাদ সেনাদের অস্থায়ী বসতি কার্ড দিচ্ছে এইচটিএস। সিরিয়ার রাজধানীতে এই কার্যক্রমের মাধ্যমে নিরপরাধ সেনা সদস্যরা স্বাভাবিক জীবন শুরুর স্বপ্ন দেখছেন। বিদ্রোহী নেতা আবু মোহাম্মাদ আল জুলানির আস্থাভাজন ব্যক্তিদের দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে নতুন সিরিয়ায় কুর্দিদের পরিণতি কী হবে? তা নিয়ে বাড়ছে শঙ্কা।

ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে মায়োট দ্বীপে প্রাণহানি হাজার ছাড়ানোর শঙ্কা

ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে মায়োট দ্বীপে প্রাণহানি হাজার ছাড়ানোর শঙ্কা

ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কমপক্ষে ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা কয়েকশ কিংবা হাজার ছাড়িয়ে যাওয়া শঙ্কা করছে প্রশাসন। ঝড়ে লন্ডভন্ড ফ্রান্সের দরিদ্র অঞ্চলটি। বিদ্যুৎহীনতার সঙ্গে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন কয়েকশ নিরাপত্তা বাহিনীর সদস্য।