টেকসই উন্নয়ন
আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: আব্বাস আরাঘচি

শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার কেন্দ্রে উন্নয়নকে রাখার ওপর জোর দিয়েছেন তিনি। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশের যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশের যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন পরিচালনা ও টেকসই উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে চীন ও বাংলাদেশ।

টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার আশ্বাস জাইকার

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার আশ্বাস জাইকার

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় জাইকা নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভবিষ্যতেও পাশে থাকবে এবং চলমান প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

বর্তমান বিশ্বে উদ্ভাবন-আস্থা-টেকসই উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি: প্রধানমন্ত্রী

বর্তমান বিশ্বে উদ্ভাবন-আস্থা-টেকসই উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি: প্রধানমন্ত্রী

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬'-এর সার্বিক সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি।

কুমিল্লাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে ‘আমার স্বপ্ন, আমার কুমিল্লা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা বার্ডের কনফারেন্স হলে আয়োজিত হয় এ সেমিনার। এসময় অতিথিরা কুমিল্লার টেকসই উন্নয়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন।

ঘোষণাপত্র অনুমোদনের মাধ্যমে জি-টুয়েন্টি সম্মেলনের পর্দা নামলো

ঘোষণাপত্র অনুমোদনের মাধ্যমে জি-টুয়েন্টি সম্মেলনের পর্দা নামলো

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিস্তৃত ঘোষণাপত্র অনুমোদনের মাধ্যমে পর্দা নামলো দুই দিনব্যাপী জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের। ১২২ দফা ঘোষণাপত্রটি বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথকে নির্দেশ করে।

দেশে মোস্ট সাসটেইনেবল কোম্পানির স্বীকৃতি পেল ইউনিলিভার

দেশে মোস্ট সাসটেইনেবল কোম্পানির স্বীকৃতি পেল ইউনিলিভার

বাংলাদেশে ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি টেকসই উন্নয়ন লক্ষ্যে ভূমিকার জন্য পেয়েছে আরও ছয়টি পুরস্কার।

‘টেকসই উন্নয়ন ও স্থিতিশীল অর্থনীতি নিশ্চিতে সরকার কাজ করছে’

‘টেকসই উন্নয়ন ও স্থিতিশীল অর্থনীতি নিশ্চিতে সরকার কাজ করছে’

পরিবেশের টেকসই উন্নয়ন এবং স্থিতিশীল অর্থনীতির ন্যায়সঙ্গত উত্তরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (মঙ্গলবার, ৬ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানান।

টেকসই লক্ষ্য অর্জনের পথে এখনো অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি

টেকসই লক্ষ্য অর্জনের পথে এখনো অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি

২০৩০ সালে টেকসই লক্ষ্য অর্জনের পথে এখনো অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। আর পিছিয়ে পরা মানুষদের এগিয়ে আসা ও বৈষম্য দূর হয়নি বিগত সময়ে। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) এসডিজিতে পিছিয়ে পরা মানুষদের নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা জানায় বক্তারা। তারা বলেন, পতিত আওয়ামী সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে; সেখানে প্রাধান্য দেয়া হয়নি অধিকারকে।

দুর্যোগকবলিত হয়ে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে

দুর্যোগকবলিত হয়ে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঠিকানা বদলায় প্রান্তিক মানুষের, ছাড়তে হয় পুরানো ভিটে। কিন্তু শহরমুখী এসব মানুষের দুর্ভাগ্য পিছু ছাড়ে না। মেলে না নাগরিক সুযোগ-সুবিধা। উন্নয়ন সংস্থাগুলো বলছে, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু অভিঘাতগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে নিতে হবে কার্যকর নীতি।

টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে: অর্থ প্রতিমন্ত্রী

টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে: অর্থ প্রতিমন্ত্রী

দেশের টেকসই উন্নয়নের জন্য বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, 'ব্লু ফাইন্যান্স শুধু অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, এর সাথে অনেক মন্ত্রণালয় ও বিভাগের অংশীদারিত্ব রয়েছে। ইন্টারনাল ফাইন্যান্স করপোরেশন বিশ্বে বিভিন্ন দেশে ব্লু বন্ড ও ব্লু লোন ইস্যু করছে, বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই।'