কোয়াব
ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যকারিতা; নামের ভার নাকি কাজের যৌক্তিকতা?

ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যকারিতা; নামের ভার নাকি কাজের যৌক্তিকতা?

ক্রিকেটারদের কল্যাণে গঠন করা হলেও, বিপদে তাদের পাশে দাঁড়ানোর খুব বেশি নজির নেই কোয়াবের। আবার জাতীয় দল ও এর আশপাশের ক্রিকেটারদের বাইরে অন্যদের খোঁজও রাখে না সংগঠনটি। নামের ভারে ভারী হয়ে থাকা কোয়াব আসলেই কতটা ক্রিকেটারবান্ধব তা নিয়ে উঠছে প্রশ্ন।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ক্রিকেটের চলমান ইস্যুতে অনিদিষ্টকালের জন্য বিপিএলের চলমান আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিসিবির এক সূত্র এ তথ্য জানায়।

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে মাঠে নামবে না ক্রিকেটাররা: কোয়াব সভাপতি

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে মাঠে নামবে না ক্রিকেটাররা: কোয়াব সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা বিপিএল খেলতে মাঠে নামবে না বলে জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) উদ্ভূত পরিস্থিতি নিয়ে করা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিসিবি থেকে কীভাবে বহিষ্কৃত হতে পারেন একজন পরিচালক, নিয়ম কী বলে?

বিসিবি থেকে কীভাবে বহিষ্কৃত হতে পারেন একজন পরিচালক, নিয়ম কী বলে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিস্ফোরক মন্তব্যে তোপের মুখে পড়েছে দেশের ক্রিকেট প্রশাসন। ক্রিকেটারদের বেতন ও পারফরম্যান্স নিয়ে তার নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (COAB) সব ধরনের খেলা বয়কটের ডাক দিয়েছে। এই উত্তাল পরিস্থিতির মাঝে প্রশ্ন উঠেছে—বিসিবি কি চাইলে কোনো পরিচালককে পদত্যাগে বাধ্য করতে পারে?

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের আল্টিমেটাম

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের আল্টিমেটাম

আগামীকালের (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আজ (বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়ালি প্রেস কনফারেন্সে এ ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন।

তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন

তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন

তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকের বিতর্কিত মন্তব্য ঘিরে ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। সাবেক অধিনায়কের বিষয়ে কটূক্তির অভিযোগে সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এখন টিভিকে কোয়াব সদস্য রুমানা আহমেদ জানিয়েছেন প্রতিক্রিয়া।

তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে কোয়াবের প্রতিবাদ

তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে কোয়াবের প্রতিবাদ

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানায় দেশের ক্রিকেটারদের এ সংগঠনটি।

বিজয় দিবসে কোয়াবের উদ্যোগে বিশেষ এক্সিবিশন ম্যাচ

বিজয় দিবসে কোয়াবের উদ্যোগে বিশেষ এক্সিবিশন ম্যাচ

১৬ ডিসেম্বর বিজয় দিবসে গৌরব, আত্মত্যাগ আর স্বাধীনতার চেতনায় উদযাপনের দিনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ এক্সিবিশন ম্যাচ। ক্রিকেটের মাধ্যমে বিজয়ের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

জাহানারার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার চান কোয়াব সভাপতি মিথুন

জাহানারার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার চান কোয়াব সভাপতি মিথুন

দেশের ক্রিকেটে চলছে বিতর্কিত এক সময়। নারী দলের ক্রিকেটার জাহানারা আলম যৌন নিপীড়নের অভিযোগ করেছেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের প্রতি। বিস্ফোরক সেই অভিযোগের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরব অভিযোগ তদন্তে। আর ক্রিকেটারদের সংগঠক কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলছেন, সুষ্ঠু বিচার হোক দায়ী ব্যক্তির।

কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি  মিঠুন

কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি মিঠুন

প্রতিষ্ঠার এক যুগ পর কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি হলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) ভোটাভুটিতে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, নিষ্ক্রিয়প্রায় কোয়াবকে সত্যিকারার্থে ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠনে পরিণত করতে চান তিনি। ভোট দিতে এসে তামিম ইকবালের আহ্বান, বিসিবি যেন ক্রিকেটারদের প্রতি আরও দায়িত্বশীল হয়।

ক্রিকেটারদের নেতৃত্বে পালাবদলের হাওয়া; কোয়াবে প্রথমবার সভাপতি নির্বাচন

ক্রিকেটারদের নেতৃত্বে পালাবদলের হাওয়া; কোয়াবে প্রথমবার সভাপতি নির্বাচন

সারাদেশের মতো ক্রিকেটেও বইছে নির্বাচনী হাওয়া। যার শুরুটা হবে কোয়াব নির্বাচনের মাধ্যমে। প্রথমবারের মতো ক্রিকেটারদের সংগঠন কোয়াবে হতে যাচ্ছে সভাপতি পদের নির্বাচন। আগামীকাল (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) ভোটাররা বেছে নেবেন ক্রিকেটারদের সংগঠনের নতুন নেতৃত্ব। কোয়াব নিয়ে সাবেক-বর্তমানদের প্রত্যাশাও অনেক। মহাপরিকল্পনার কথা জানালেন সভাপতি পদপ্রার্থীও।

নতুন কাঠামোতে কোয়াব নির্বাচন ৪ সেপ্টেম্বর, ৩ সদস্যের কমিশন গঠন

নতুন কাঠামোতে কোয়াব নির্বাচন ৪ সেপ্টেম্বর, ৩ সদস্যের কমিশন গঠন

মাস পেরোলেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন। সংগঠনটিতে আগে সাবেক ক্রিকেটারদের আধিপত্য থাকলেও এবার সংখ্যাগরিষ্ঠ বর্তমান ক্রিকেটাররা। নতুন কাঠামোতে একই সঙ্গে সাবেক কিংবা বর্তমান কোনো ক্রিকেটার বিসিবি ও কোয়াবের দায়িত্ব পালন করতে পারবেন না। ৪ সেপ্টেম্বরের নির্বাচনের জন্য এরই মধ্যে ৩ সদস্যের কমিশন গঠন করেছে কোয়াবের আহ্বায়ক কমিটি।