এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘ক্যাবল অপারেটর শিল্পের সমস্যা সমাধানে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।’
আইপি টিভি, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সারা পৃথিবীতে কেবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে, তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেয়া সম্ভব হবে। এই খাতে পাইরেসির ঝুঁকি কমাতে সরকার ও বিটিআরসির পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে।’
আরও পড়ুন:
অনুষ্ঠানে ক্যাবল অপারেটরদের পক্ষ থেকে এন্টি পাইরেসি টিম তৈরির দাবি ও ম্যাজেস্ট্রেসি ক্ষমতাবলে পাইরেসি ঠেকাতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা।





