
ইউক্রেনে যাত্রীবাহী দুই বাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলা, নিহত ৩৩
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে যাত্রীবাহী দুটি বাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা ও কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভে ১০০টির বেশি রুশ ড্রোন হামলা, তিন সেতুতে যান চলাচল ব্যাহত
রাশিয়ার রাতভর ড্রোন হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতু আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কিয়েভের মেয়র শুক্রবার এ তথ্য জানিয়েছেন। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইউরোপের অস্ত্র কারখানা, মস্কোর সতর্কতা
ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনকারী ইউরোপের যেকোনো কারখানা রাশিয়ার সামরিক হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন।

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে নিহত হয়েছেন একজন। দেশটির কর্মকর্তারা আজ (রোববার, ২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। আরব নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভ ও খারকিভে রুশ বিমান হামলায় প্রাণহানি, অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চান জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক প্রসূতি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়াসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বেসামরিক অবকাঠামো ও কৃষিখামারে এই বিমান হামলা চালায় রুশ সামরিক বাহিনী। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১
ইউক্রেনের রাজধানী কিয়েভে দুটি পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আগামীকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ভোরে এ হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিয়েভে গুদামঘরে অগ্নিকাণ্ড
ইউক্রেনের রাজধানী কিয়েভের সোভিয়াতেশিলস্কি এলাকায় একটি গুদামঘরে রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে একজন।

কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত অন্তত ৩৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গুদামটিতে গোলাবারুদ রাখা ছিল বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

কিয়েভে রাশিয়ার দফায় দফায় ড্রোন হামলা, নিহত ১
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় শুক্রবার দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কিছু গুদামঘর ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে রাশিয়া এই হামলা চালাচ্ছে। কিয়েভের বাইরে রুশ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর তিমুর তকাচেনকো। তিনি জানান, হামলায় ১৪টি গুদাম, ১৬টি বাড়ি ও ৩টি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে রুশ হামলা জোরদার, কিয়েভে দিনের বেলায় ড্রোন হামলা
রাশিয়া আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনের বেলায় ড্রোন হামলা চালিয়েছে। এর আগে দেশটির বিভিন্ন এলাকায় রুশ হামলায় একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় নিহত ৬, কিয়েভে শিশু হাসপাতালেও আঘাত
রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতালেও হামলা হয়েছে। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রুশ ড্রোন হামলায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় তিন বছরের এক শিশু ও তার দাদা-দাদি নিহত হয়েছেন। এছাড়া রাতে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।