Recent event
আবহাওয়া দপ্তর
শ্রীলঙ্কার পর ভারতীয় উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’

শ্রীলঙ্কার পর ভারতীয় উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’

শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়া। এরইমধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা।

লঘু নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন আলফ্রেড

লঘু নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন আলফ্রেড

গতি কমে আসায় লঘু নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন আলফ্রেড। যদিও ভারিবৃষ্টি ও দুর্যোগ প্রবণ আবহাওয়ার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় অন্তত তিন লাখ বসতবাড়ি।

ঘন তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল, যান চলাচল ব্যাহতের আশঙ্কা

ঘন তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল, যান চলাচল ব্যাহতের আশঙ্কা

ঘন তুষারের চাদরে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা পর্যন্ত সুনান শহরে সর্বোচ্চ ৩৬৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

৪০ বছর পর ক্যাপিটল হিলে ফিরছে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

৪০ বছর পর ক্যাপিটল হিলে ফিরছে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

৪০ বছর পর মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ফিরছে ক্যাপিটল হিল ভবনের ভেতরে। তীব্র শৈত্যপ্রবাহের কারণে সরিয়ে নেয়া হয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠানস্থল।

যুক্তরাষ্ট্রে দশকের সবচেয়ে ভয়াবহ তুষারপাত

যুক্তরাষ্ট্রে দশকের সবচেয়ে ভয়াবহ তুষারপাত

চলতি দশকের সবচেয়ে ভয়াবহ তুষারপাত ও বৈরি আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের অন্তত ৬ কোটি ২০ লাখ মানুষ।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় তীব্র শীতের প্রভাব

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় তীব্র শীতের প্রভাব

তীব্র শীত, তুষারপাত আর ভারি বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। শীতের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ও পূর্ব এশিয়ায়। ভারতের নয়াদিল্লিতে ঘন কুয়াশার কারণে বাড়ছে বিলম্বিত ফ্লাইটের সংখ্যা, বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবাও। পাকিস্তানের লাহোর ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় তীব্র শীতের মধ্যেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শীতাকালীন ঝড় ও শৈত্য প্রবাহের কবলে পড়ার শঙ্কায় আছে যুক্তরাষ্ট্রও।

ভারতের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল

ভারতের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল

শক্তি সঞ্চয় করে ভারতের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার বিকালেই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তামিলনাড়ু- পুডুচেরি উপকূলে।

'স্মগি' আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরে ৩০০ এর বেশি ফ্লাইট বিলম্ব

'স্মগি' আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরে ৩০০ এর বেশি ফ্লাইট বিলম্ব

স্মরণকালে সবচেয়ে মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ধোঁয়া আর কুয়াশার 'স্মগি' আবহাওয়ার কারণে গোটা রাজ্যে বিলম্বিত হয়েছে ৩০০ এর বেশি ফ্লাইট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালেও দিল্লির বাতাসের মান 'মারাত্মক ক্ষতিকর' ক্যাটাগরিতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া দপ্তর। যদিও, বাতাসের গুণগতমান পুনরুদ্ধারে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' বা জিআরএপি-থ্রি- এর তৃতীয় ধাপের কাজ স্থগিত করেছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোপাল রাই।

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৪

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৪

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জন। ১৯৬৭ সালের পর ইউরোপের ইতিহাসে বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি দেখলো স্পেন।

ওড়িশার ওপর দিয়ে বয়ে যাচ্ছে সাইক্লোন দানা

ওড়িশার ওপর দিয়ে বয়ে যাচ্ছে সাইক্লোন দানা

ভারতের ওড়িশা রাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সাইক্লোন দানা। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী অন্তত ৫ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ওড়িশার স্থলভাগে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাইক্লোনটি ক্রমাগত দুর্বল হয়ে ওড়িশার উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এদিকে দানার প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ বেশ কয়েকটি জেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে।

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তরপশ্চিম উপকূলে আঘাত হেনেছে স্মরণকালে সবচেয়ে শক্তিশালী হারিকেন 'হেলেন'। এতে, এখন পর্যন্ত ফ্লোরিডায় ১ ও জর্জিয়ায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিবেগে ফ্লোরিডা থেকে জর্জিয়ার দিকে অগ্রসর হচ্ছে ঝড়টি। যদিও, উপকূলে আঘাত হানার পর ক্যাটাগরি চার থেকে ক্যাটাগরি দুইয়ে পরিণত হয়েছে হেলেন। এতে, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও তীব্র ঝড়ের পূর্বাভাস দেয়া হচ্ছে। বৈরী আবহাওয়ায় বিঘ্ন ঘটছে যান চলাচল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি

চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি

সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে চীনের হাইনান প্রদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে ১০ লাখেরও বেশি বাসিন্দাকে। ঝড় ও দমকা বাতাসের প্রভাবে বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। টানা তৃতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে রেল ও নৌ পরিষেবা। বাতিল করা হয়েছে শুক্রবারের অধিকাংশ ফ্লাইট। উপকূলীয় এলাকাগুলোতে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক।