মধ্যপ্রাচ্য
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা কমবে: মার্কিন প্রতিনিধি

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা কমবে: মার্কিন প্রতিনিধি

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে, ইসরাইলে হামলা নাও চালাতে পারে ইরান, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় একই ধরনের মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধিও। জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেই কমে আসবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা। এদিকে, গাজা শহরের একটি স্কুলে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে, ইসরাইলকে উদ্দেশ্য করে ফিলিস্তিনি প্রতিনিধি বলেন, বিশ্ব সম্প্রদায়ের নিন্দা কখনোই ভ্রূক্ষেপ করে না তেল আবিব।

গাজার শরণার্থী শিবিরগুলোয় পুরোদমে সেনা অভিযান ইসরাইলের

গাজার শরণার্থী শিবিরগুলোয় পুরোদমে সেনা অভিযান ইসরাইলের

হামাস নির্মূলের নামে এবার গাজার শরণার্থী শিবিরগুলোতে পুরোদমে সেনা অভিযান চালাচ্ছে ইসরাইল। গেলো কয়েকদিনে গাজা উপত্যকায় আইডিএফ এর সেনা অভিযানে নতুন করে গৃহহীণ হয়েছেন আরও ৭৫ হাজার ফিলিস্তিনি। ১৫ আগস্ট যুদ্ধবিরতির আলোচনার কথা থাকলেও হামাস শর্ত জুড়ে দিয়েছে, জো বাইডেনের প্রস্তাবেই আলোচনা করবে সশস্ত্র এ গোষ্ঠীটি। এরমধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে যুদ্ধবিমান আর রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে ওআইসি : যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে ওআইসি : যুক্তরাষ্ট্র

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে প্রয়োজনীয় ভূমিকা রাখবে। এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্র।

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রচারণা প্রবাসী বাংলাদেশিদের

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রচারণা প্রবাসী বাংলাদেশিদের

দেশের নতুন সরকারকে এগিয়ে নিতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রচারণা শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, আন্দোলনের সমর্থনে অনেকেই হুন্ডি বেছে নিলেও এখন আর সেই পথে যাওয়ার সুযোগ নেই। তাই আগস্টে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠানোর প্রত্যাশা তাদের। বিশ্লেষকরা বলছেন, হুন্ডি রোধ করা না গেলে সুবিধা লাভ করবেন দুর্নীতিবাজরা।

হুমকি-হামলা মোকাবিলায় ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা

হুমকি-হামলা মোকাবিলায় ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা

হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু কেন্দ্র করে ইরানের যেকোনো ধরনের হুমকি ও হামলা মোকাবিলায় ইসরাইলকে প্রস্তুত হতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলে জানিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে, যেকোনো পরিস্থিতির জন্য তেল আবিব পুরোপুরি প্রস্তুত বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ত্রিমুখী যুদ্ধের আশঙ্কায় দেশগুলোকে বারবার সতর্ক করা হলেও ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ইসরাইলে অর্ধশতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ

ইসরাইলে অর্ধশতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ

প্রতিশোধের উন্মাদনায় মধ্যপ্রাচ্যজুড়ে বেড়েই চলেছে উত্তেজনার পারদ। নতুন যুদ্ধের শঙ্কায় লেবাননে অবস্থানরত নাগরিকদের প্রথম সুযোগে দেশে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ একের পর এক দেশ। এরমধ্যেই ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অর্ধশতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ।

লেবানন ছাড়তে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের অনুরোধ

লেবানন ছাড়তে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের অনুরোধ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত তৈরির শংকায় রয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য লেবাননে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। বেইরুটে থাকা মার্কিন দূতাবাস থেকে অধিবাসীদের এ আহ্বান জানানো হয়। বিবিসি প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

দুই মাস আগে বসানো বিস্ফোরকে ইসমাইল হানিয়াকে হত্যা

দুই মাস আগে বসানো বিস্ফোরকে ইসমাইল হানিয়াকে হত্যা

প্রায় ২ মাস আগে স্থাপন করা একটি বিস্ফোরকের মাধ্যমেই হত্যা করা হয়েছে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে উঠে এসেছে এই তথ্য। যে ভবনে তিনি অবস্থান করছিলেন, তাতে আগে থেকেই বিস্ফোরক স্থাপন করা ছিলো বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে মধ্যপ্রাচ্য।

মধ্যপ্রাচ্যের সংঘাতে বেড়েছে স্বর্ণ ও তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বেড়েছে স্বর্ণ ও তেলের দাম

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে স্বর্ণ ও তেলের দাম বেড়েছে। চলমান পরিস্থিতিতে সরবরাহ কমার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার।

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ

হামাস ও হিজবুল্লাহ নেতাদের মৃত্যুতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। চলমান পরিস্থিতিতে সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

হানিয়ার মৃত্যুর দায় অস্বীকার ইসরাইলের, সাক্ষ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র

হানিয়ার মৃত্যুর দায় অস্বীকার ইসরাইলের, সাক্ষ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র

হামাস নেতা হানিয়ার মৃত্যুতে ফুঁসে উঠছে মধ্যপ্রাচ্য। প্রতিবাদ ও বিক্ষোভে নেমেছে তুর্কিয়ে, লেবানন, তিউনিশিয়াসহ মধ্যেপ্রাচ্যের অনেক দেশ। এদিকে হানিয়ার মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করলেও তা অস্বীকার করছে দেশটি। যুক্তরাষ্ট্রও বলছে তারা এই হত্যাকাণ্ডের জড়িত না।

ত্রিমুখী সংঘাতে জড়াতে পারে ইসরাইল-লেবানন-ইরান

ত্রিমুখী সংঘাতে জড়াতে পারে ইসরাইল-লেবানন-ইরান

হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে উত্তাল হয়ে আছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা ইসরাইলের সাথে ত্রিমুখী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে লেবানন ও ইরান। তাদের দাবি, গেল কয়েক মাস ধরে ইসরাইলের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও, হামাস প্রধানের ওপর হামলার কৃতিত্ব পরোক্ষভাবে তাদেরই। এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সেনারা প্রস্তুত আছে।